কানাডা অবৈধ অভিবাসীদের নাগরিকত্বের সুযোগ দিচ্ছে

Bortoman Protidin

১৩ দিন আগে বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬


#

অবৈধ অভিবাসীদের জন্য সুখবর দিল উত্তর আমেরিকার দেশ কানাডা। দেশটির অভিবাসনমন্ত্রী মার্ক মিলার জানিয়েছেন অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার পরিকল্পনা করছে অটোয়া। স্থানীয় সংবাদমাধ্যম দ্য গ্লোব অ্যান্ড মেইলের সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি।

মার্ক মিলার জানিয়েছেন, ২০২৫ সাল পর্যন্ত প্রতিবছর যে পাঁচ লাখ অভিবাসীকে আনার পরিকল্পনা কানাডা করছে; সেটির অংশ হিসেবে অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব দেওয়া হবে।

কানাডার অর্থনীতির জন্য অভিবাসন খাতটি বেশ গুরুত্বপূর্ণ। গত কয়েক বছরে দেশটিতে বিপুল সংখ্যক অভিবাসী যাওয়ায় দেশটির অর্থনীতি যেমন গতি পেয়েছে, তেমনি জনসংখ্যাও বৃদ্ধি পেয়েছে।

দ্য গ্লোব অ্যান্ড মেইলকে কানাডার অভিবাসনমন্ত্রী আরও জানিয়েছেন, বর্তমানে কানাডায় তিন থেকে ছয় লাখ অবৈধ অভিবাসী রয়েছেন। তারা সবাই নির্বাসনের ঝুঁকিতে রয়েছেন।

নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে কিছু শর্ত থাকবে। মূলত যারা অস্থায়ী কাজ ও স্টুডেন্ট ভিসা নিয়ে কানাডায় এসেছেন; কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও নিজ দেশে ফিরে যাননি তারা নাগরিকত্ব পেতে পারেন।

তবে অভিবাসনমন্ত্রী জানিয়েছেন, সব অবৈধ অভিবাসীকে নাগরিকত্ব পাওয়ার আবেদন করতে দেওয়া হবে না। যারা সাম্প্রতিক সময়ে কানাডায় গেছেন, তারা এই প্রক্রিয়ায় নাগরিকত্বের আবেদনের সুযোগ পাবেন না।

আসন্ন বসন্তে মন্ত্রিসভায় এ ব্যাপারে একটি প্রস্তাব উত্থাপন করবেন বলে জানিয়েছেন অভিবাসনমন্ত্রী মার্ক মিলার। আগামী দুই বছর পর্যন্ত বার্ষিক প্রায় পাঁচ লাখ অভিবাসীকে কানাডায় আসার সুযোগ দেবে কানাডা। এরপর এই সংখ্যা বৃদ্ধি করা হবে।

কানাডা এ বছর ৪ লাখ ৬৫ হাজার অভিবাসীকে আনার পরিকল্পনা করছে। ২০২৪ সালে এ সংখ্যা হবে ৪ লাখ ৮৫ হাজার। আর ২০২৫ সালে ৫ লাখ নতুন অভিবাসী নেবে দেশটি।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সমকামিতা নিয়ে পশ্চিমা বিশ্বের কড়া সমালোচনা করে বরখাস্ত সেনেগালের প্রধানমন্ত্রী

#

বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিচ্ছে আফগানিস্তান

#

প্রবাসীদের রেমিটেন্সেই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে: প্রধান উপদেষ্টা

#

বাংলাদেশ থেকে ১ লাখ শ্রমিক নেবে জাপান

#

সৌদি আরবে প্রাণ গেল বাংলাদেশি হজযাত্রীর

#

বাংলাদেশিদের ভিসা চালুর বিষয়ে অগ্রগতি হওয়ায় ইউএই'কে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

#

রোমে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে ভ্যাটিকানের শীর্ষ নেতৃবৃন্দের সাক্ষাৎ

#

পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রধান উপদেষ্টার যোগদান

#

সিন্ডিকেটের প্রমাণ মিললে ব্যবস্থা নেবে সরকার: ক্রীড়া উপদেষ্টা

#

ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে চীনের বিশ্ববিদ্যালয়

Link copied