মাধ্যমিক দিতেই ফেরা পরিযায়ী শ্রমিক শহিদুলের

Bortoman Protidin

১৫ দিন আগে শনিবার, মার্চ ২১, ২০২৬


#

সুটকাবাড়ি কালীগঞ্জ হাইস্কুলের ছাত্র শহিদুল। ওই স্কুল থেকে এ বার ১২১ জন মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। তাদের মধ্যে অনেকেই দরিদ্র পরিবারের।

বাবা মারা গিয়েছেন ছোটবেলাতেই। বড় দুই ভাইয়ের হাতে সংসারের ভার। কিন্তু অভাবের সংসারে তাঁদের সাহায্য করার কথা ভেবে মাধ্যমিক পরীক্ষার চার মাস আগে পরিযায়ী শ্রমিক হয়ে বেঙ্গালুরুতে চলে গিয়েছিলেন কোচবিহারের সুটকাবাড়ির শহিদুল হক। তবে দু’মাস পরে, পরীক্ষার টানে ফের গ্রামে ফেরেন তিনি। শুক্রবার কোচবিহার ঘুঘুমারি হাইস্কুলে বাংলা পরীক্ষা দেওয়ার পরে, আঠারো বছরের শহিদুল বলেন, ‘‘পড়ার খুব ইচ্ছে আছে। সে জন্যেই বাড়ি ফিরেছি। কিন্তু সেই সঙ্গে রোজগারও দরকার। তার পরেও ভাল করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করব। যাতে অন্তত কলেজ পর্যন্ত যেতে পারি।

সুটকাবাড়ি কালীগঞ্জ হাইস্কুলের ছাত্র শহিদুল। ওই স্কুল থেকে এ বার ১২১ জন মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। তাদের মধ্যে অনেকেই দরিদ্র পরিবারের। অনেকের বাবা-মা পরিযায়ী শ্রমিক। শহিদুলরা তিন ভাই, এক বোন। আর্থিক অনটনের জন্যই শহিদুলের বড় দুই ভাই বেশি দূর পড়াশোনা করতে পারেননি। তাঁরা দু’জনেই গাড়ি চালক। এক বোনের বিয়ে হয়ে গিয়েছে। শহিদুল নিজে পড়াশোনা চালিয়ে যেতে ইচ্ছুক। কিন্তু সে পথে বাধা হয়ে দাঁড়িয়েছে অনটন। ফলে, এক সময়ে বাধ্য হয়েই কাজ নিয়ে ভিন্ রাজ্যে পাড়ি দেন তিনি। শহিদুল জানান, বেঙ্গালুরুতে কাজে গেলেও পড়াশোনা চালিয়ে যাওয়ার জেদ ছিল তাঁর মনে। সেখানে কাজ শেষে, রাত জেগে বই নিয়েবসতেন তিনি। তাই মাধ্যমিক পরীক্ষার আগে বাড়ি ফিরে জোরকদমে পড়াশোনা শুরু করেন। শহিদুল বলে, ‘‘যে কোনও কাজেই পড়াশোনা প্রয়োজন। সে জন্যেই পড়াশোনা করতে চাই।’’

কালীগঞ্জ হাইস্কুলের প্রধানশিক্ষক গোপাল বর্মণ বলেন, ‘‘আমাদের স্কুলে অনক দরিদ্র পরিবারের সন্তান রয়েছে। যারা নিজেরা কাজ করার ফাঁকে পড়াশোনা করে। আমরা তাঁদের সব রকম সহযোগিতা করি। অনেক সময় উপস্থিতির হার কম থাকার জন্য সমস্যা হয়। সেখানেও আমরা কড়া সিদ্ধান্ত নেই না।’’ কালীগঞ্জ হাইস্কুলের পরিচালন সমিতির সভাপতি শ্যামল বর্মণের আশ্বাস, ‘‘শহিদুল-সহ আমরা প্ৰত্যেক দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীদের পাশে থাকব। যাতে তাঁরা পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারে। এ ছাড়া, সরকারি অনেক প্রকল্প আছে, সেই সব সুবিধা যাতে পায় সে ব্যবস্থাও করা হবে।’’

ঘুঘুমারি হাইস্কুলে ছিল শহিদুলের পরীক্ষা কেন্দ্র। ওই স্কুলের শিক্ষক নীহাররঞ্জন দাস বলেন, ‘‘অনেক প্রতিকূলতার মধ্যেও শহিদুলের মতো ছেলে পড়াশোনা করতে চাইছে। এটা বড় বিষয়। আমরা পাশে আছি।’’

সূত্র: আনন্দবাজার পত্রিকা

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

মহড়া চলাকালে মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, প্রাণ গেল ১০ জনের

#

সামান্য চাটনি চাওয়াতে বিক্রেতা অস্ত্র দিয়ে কোপালেন

#

এবার পশ্চিম বঙ্গের সিনেমায় পরীমণি

#

বেগম জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছেছেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

#

জাতিসংঘে ড. ইউনূসের অংশগ্রহণে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হয়েছে: প্রেস সচিব

#

কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

#

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান একমাত্র প্রত্যাবাসনেই: প্রধান উপদেষ্টা

#

পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

#

চিপস আনতে ভুলে যাওয়ায় ডিভোর্স চাইলেন স্ত্রী

#

পার্কিং লটে উদ্ধার ১৮০০ বছরের পুরনো রোমান মূর্তি

সর্বশেষ

#

সংসদকে যুক্তি ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী

#

স্পিকার-ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল

#

সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

#

প্রতিশ্রুতি থেকে সরব না, যুদ্ধের জেরে কিছুটা সময় লাগবে: প্রধানমন্ত্রী

#

৫ বছরে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে সরকার: প্রধানমন্ত্রী

#

দেশের অগ্রগতিতে নারীর ক্ষমতায়ন অপরিহার্য: প্রধানমন্ত্রী

#

‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

#

প্রধানমন্ত্রীর সাথে বেপজা নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

#

গণতন্ত্রের অগ্রযাত্রায় ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া

#

সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী তারেক রহমান

Link copied