কাঁকড়া আহরণে জেলেদের জন্য সুন্দরবনের দুয়ার খুলেছে

Bortoman Protidin

৭ দিন আগে শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬


#

দীর্ঘ দুই মাস সুন্দরবনে প্রবেশ নিষেধাজ্ঞা থাকার পর ১ মার্চ থেকে শুক্রবার থেকে সুন্দরবনের দুয়ার খুলে কাঁকড়া আহরণের অনুমতি পেল জেলেরা।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জেলেদের বছরের কাঁকড়ার প্রজনন মৌসুম হিসাবে  দুই মাস (জানুয়ারি-ফেব্রুয়ারি) কাঁকড়া আহরণ করা নিষিদ্ধ ছিল। দীর্ঘ দুই মাস নিষেধাজ্ঞা কাটিয়ে পহেলা মার্চ (শুক্রবার) সকাল থেকে বনবিভাগের অনুমতি নিয়ে সুন্দরবনে প্রবেশ করতে শুরু করেছে জেলেরা।

সরেজমিনে দেখা যায় উপজেলার সুন্দরবন সংলগ্ন গাবুরা, বুড়িগোয়ালীনি, মুন্সীগঞ্জ, হরিনগর কৈখালীসহ উপকূলের কাঁকড়া আহরণকারী জেলেদের কাঁকড়া ধরার সরঞ্জাম নিয়ে বনে যাওয়ার ধূম পড়েছে। বুড়িগোয়ালীনি এলাকার কাঁকড়া আহরণকারী জেলে হানিফ গাজী, নীলডুমুর গ্রামের আমজাদ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, দুই মাস পাস বন্ধ থাকায় খুব কষ্টে ছিলাম। তবে শুক্রবার থেকে সুন্দরবনের পাস খুলে দেওয়ায় সবকিছু গুছিয়ে রাতেই রওনা দিবো।

দ্বীপ ইউনিয়ন গাবুরা নয় নম্বর সোরা গ্রামের দশ সদস্য পরিবারের একমাত্র উপার্জনকারী জিন্নাত গাজী বলেন, এতদিন খুব কষ্টে দিন পার করেছি মাল মসলা যে দাম সংসার চালাতে কষ্ট। শুক্রবার জুম্মাার নামাজ পড়েই বনবিভাগ থেকে পাশ নিয়ে সুন্দরবনে যাবো।

এবিষয়ে বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের বুড়িগোয়ালীনি ফরেস্ট স্টেশন কর্মকর্তা এবিএম হাবিবুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, জানুয়ারি-ফেব্রুয়ারি কাঁকড়া প্রজননের জন্য সরকারিভাবে সুন্দরবনসহ নদ-নদীতে কাঁকড়া শিকার বন্ধ ছিল। তবে পহেলা মার্চ থেকে পাশ নিয়ে সুন্দরবনে কাঁকড়া শিকার করতে প্রবেশ করছে জেলেরা।

 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

বিদ্যুৎমন্ত্রী বিদ্যুতের পরিস্থিতি সামাল দিতে না পেরে ICU-তে চলে গেছেন মাশাআল্লাহ : কুমিল্লায় আসিফ মাহমুদ

#

হারপিক নিয়ে আসেন, আমি বাথরুম ক্লিন করব: কুমিল্লা মেডিকেলে কৃষিমন্ত্রী

#

ক্যান্সারে আক্রান্ত যুবদল নেতার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

জাল জন্মসনদে আসামির জামিন ও নথি গায়েবে ৩ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

#

মাকে মারধর করায় ছেলের ১০০ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

২০০ বছর পর পরিবারে কন্যাসন্তানের জন্ম, রথে চড়িয়ে রাজকীয় বরণ

#

৭ সেপ্টেম্বর কুমিল্লা টাউন হল মাঠে তিন ইসলামিক স্কলারের মহাসমাবেশ, মাওলিদুন্নবী (ﷺ) সেলিব্রেশন ২০২৬ ঘিরে কুমিল্লায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা

#

এক টুকরো মাংস বেশি খাওয়া নিয়ে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা

Link copied