ঈদের ছুটিতে বিচারকের বাসায় চুরি

Bortoman Protidin

২৪ দিন আগে শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬


#

ব্রাহ্মণবাড়িয়ার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ সৈয়দ আমিনা ফারহিনের বাসায় চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৩০ মে) ভোরে পৌর এলাকার মৌলভীপাড়ায় তিতাস টুইন টাওয়ারের ২য় তলায় তাঁর বাসভবনে এ ঘটনা ঘটে।

বিচারক সৈয়দ আমিনা ফারহিন ওই ফ্ল্যাটে ভাড়া থাকেন। তবে ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিতাস টুইন টাওয়ারের কেয়ার টেকার রতন মিয়া জানান, ঈদের ছুটিতে ওই বিচারক ফ্ল্যাট তালা দিয়ে বাড়িতে যান।

সিসি ক্যামেরাতে দেখা গেছে ভোরে তিনজন পেছনের গ্রিল ভেঙে দ্বিতীয় তলায় উঠে। পরে ফ্ল্যাটের তালা ভেঙে প্রবেশ করে। সেখানে দুটি আলমিরা ভেঙে সব মালামাল নিয়ে গেছে। এ ছাড়াও অন্যান্য মালামাল নিয়ে গেছে চোরের দল। সকালে বিষয়টি নজরে এলে পুলিশকে অবহিত করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকিব উর রাজা জানান, চুরির খবর পেয়ে ওই ফ্ল্যাটে যায় পুলিশ। বিচারক ছুটিতে থাকার সুযোগে চুরির এ ঘটনাটি ঘটে। কি পরিমাণ মালামাল চুরি হয়েছে সেটা জানার চেষ্টা চলছে। জড়িতদের চিহ্নিত করতেও কাজ করছে পুলিশ।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

মাগুরার সেই শিশুটিকে ধর্ষণ-হত্যার বিচার আগামী ৭ দিনের মধ্যে শুরু: আইন উপদেষ্টা

#

পিজিআরকে চেইন অব কমান্ডের প্রতি আস্থাশীল থাকতে হবে : রাষ্ট্রপতি

#

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের সঙ্গে মামলাও বাতিল হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল

#

সেনাবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের প্রতিনিধি দল

#

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী ইমাম মজুমদার

#

প্রধান উপদেষ্টার গণভবন পরিদর্শন

#

সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

#

এক রাতে তিন খুন

#

জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা

#

এইচএসসির খাতা চ্যালেঞ্জ এর ফলাফল জানা যাবে যেভাবে

সর্বশেষ

Link copied