আমার নামে বদনাম করা হচ্ছে ইফতার খাইয়ে: নিপুণ

Bortoman Protidin

৭ দিন আগে মঙ্গলবার, ফেব্রুয়ারী ৩, ২০২৬


#

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আগামী ১৯ এপ্রিল। ইতোমধ্যেই নির্বাচনে অংশ নেওয়া অভিনয়শিল্পীরা মাঠের লড়াইয়ে নেমে পড়েছেন।একে অপরের সমালোচনা করে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন।  

এদিকে এফডিসিতে রমজানে প্রতিদিনিই শিল্পী কলাকুশলীদের ইফতার করাচ্ছেন ঢাকাই সিনেমার দুই খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও মিশা সওদাগর।  আর ইফতারের সেই আয়োজন নিয়েই মিশা-ডিপজলের প্যানেলের দিকে আঙুল তুললেন নিপুণ।  ইফতারের আয়োজনে তাকে নিয়ে বদনাম করা হচ্ছে বলে দাবি করেছেন এই অভিনেত্রী।

নিপুণ গণমাধ্যমকে বলেন, নির্বাচন করতে গিয়ে এ পর্যন্ত আমাকে নিয়ে গিবত গাওয়া ছাড়া অন্য কোনো ধরনের বাধা পাইনি। এখন দেখতে পাচ্ছি শিল্পীদের ইফতার খাইয়ে খাইয়ে আমার নামে বদনাম করা হচ্ছে। কিন্তু বুঝতে পারছি না যে- কেনই বা ইফতার খাওয়াচ্ছেন, আর কেনই বা আমাকে নিয়ে তারা বদনাম করছেন।

অভিনেত্রী আরও বলেন, বিএফডিসির জন্য আমাকে আজ পুরো বিশ্ব চেনে। এখান থেকে আমি অনেক কিছু পেয়েছি। এ নিয়ে আমার মনে কোনো ধরনের আক্ষেপ নেই। আর আমার কাছে যেটা মনে হয়, এ নির্বাচনটা আমার খুব প্রয়োজন। কারণ শিল্পীদের স্বার্থ রক্ষা পায়।

এবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে একটি প্যানেলে মিশা সওদাগর সভাপতি ও মনোয়ার হোসেন ডিপজল সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন। আরেকটি প্যানেলে সভাপতি প্রার্থী মাহমুদ কলি ও সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

টানা ৭২ ঘণ্টা বৃক্ষআলিঙ্গনে ২২ বছরের তরুণীর গিনেস রেকর্ড

#

সাংবাদিকের অধিকার নিশ্চিত করতে গণমাধ্যম মালিকদেরও দায়িত্বশীল ভূমিকা জরুরি

#

মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে করে অপরাজিত শিরোপা জিতল বাংলাদেশ

#

বিএনপি ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : তারেক রহমান

#

অভিনেতা ইলিয়াস জাভেদ মারা গেছেন

#

নেপালকে উড়িয়ে তালিকার শীর্ষে বাংলাদেশ

#

নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

পাগল সাজে কার অভিনয় বেশি আলোচিত— মাহি নাকি পায়েল?

#

বিয়ে করলেই ১৬ লাখ টাকা অনুদান, সন্তান জন্মের পর হবে দিগুণ

#

ফেসবুকে ডোনাল্ড ট্রাম্পকে ছাড়িয়ে বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় তারেক রহমান

Link copied