৯৯৯ এ কল করে স্বামীকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন স্ত্রী

Bortoman Protidin

২৭ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

স্বামীর ঘরে রাখলেন ইয়াবা। পরে কল দিলেন ৯৯৯-এ। উদ্দেশ্য- যেকোনো ভাবে ফাঁসাতেই হবে স্বামীকে।

কিন্তু ভাগ্য হলো না সহায় । স্ত্রী নিজেই গেলেন ফেঁসে। শুনতে আশ্চর্য লাগলেও এমন ঘটনাটাই ঘটেছে রাজধানীতে।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও থানার পশ্চিম নাখালপাড়া থেকে ১৪ ইয়াবাসহ রুমা আক্তার (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। স্বামী কাওছার আহম্মেদের কাছে ইয়াবা আছে বলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করেন রুমা, কিন্তু পরে স্বীকার করেন স্বামীকে ফাঁসাতে তিনি নিজেই এই ইয়াবা কিনে সেখানে রেখেছেন।

তেজগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন পিপিএম (বার) এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, প্রবাসী কাওছার আহম্মেদের সাথে ১২ বছর আগে বিয়ে হয় রুমার। বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া লেগে থাকে। তারা পরস্পরের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ করেন। ঝগড়া বিবাদের কারণে কাওছার বিদেশ থেকে চলে আসেন এবং ঢাকায় একটি রেস্টুরেন্টে চাকরি শুরু করেন। দেশে ফিরলেও তাদের মধ্যে বিবাদ বাড়তে থাকে।

তিনি বলেন, স্বামীকে ফাঁসাতে জাকির নামে এক মাদক কারবারির নিকট হতে ১৪ পিস ইয়াবা কিনেন রুমা। সেই ইয়াবা শোবার ঘরের একটি ব্যাগে রেখে ৯৯৯- এ ফোন করেন। তাৎক্ষণিক তেজগাঁও থানা পুলিশের একটি টিম পশ্চিম নাখালপাড়ার কাওছারের বাসায় যায়। রুমার আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এক পর্যায়ে স্বীকার করেন, স্বামীকে ফাঁসাতেই তিনি নিজে ইয়াবা কিনে ঘরে রেখেছেন। পরে ১৪ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

রুমার দেয়া তথ্য মতে ইয়াবা বিক্রির অভিযোগে জাকিরকেও গ্রেফতার করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

দেশীয় অস্ত্রসহ কুমিল্লায় রড পার্টির ৫ সদস্য গ্রেপ্তার

#

মাদকবিরোধী অভিযানে ৩২ জনকে গ্রেপ্তার

#

কুমিল্লায় অস্বাস্থ্যকর পরিবেশ ও পোড়া তেলে শিশু খাদ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা

#

টাকা চুরি করে পালিয়ে কুড়িগ্রামের পঞ্চম শ্রেণীর তিন শিক্ষার্থী কক্সবাজারে, উদ্ধার করলো পুলিশ

#

লোহাগাড়ায় অবৈধ মোটর সাইকেলের বিরুদ্ধে পুলিশের অভিযান

#

নারায়ণগঞ্জে সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন

#

বাস-ট্রাকের সংঘর্ষে চালক নিহত

#

উপজেলা নির্বাচন : ২০ এপ্রিলের পর ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

#

স্বজনপ্রীতি পরিহার করে স্বচ্ছতার সাথে ফ্যামিলি কার্ড বিতরণ করতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

#

ধানের শীষের পবিত্রতা রাখতে হবে : আবুল কালাম

Link copied