বাস-ট্রাকের সংঘর্ষে চালক নিহত

Bortoman Protidin

৩ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬


#

ফরিদপুরের ভাঙ্গায় বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন। নিহতের নাম শহিদুল ইসলাম রনি(৩৫)। তিনি ময়মনসিংহ জেলার সদর উপজেলার  গ্রাফচর সিয়থা গ্রামের মো. আমজেদ হোসেনের ছেলে।

গতকাল বুধবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ মো. খাইরুল আনাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, বুধবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ বাসস্ট্যান্ডে ঢাকা থেকে খুলনাগামী একটি বাসের সঙ্গে বাগেরহাট থেকে থেকে ঢাকাগামী টমেটো বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক শহিদুল ইসলাম রনি ঘটনাস্থলে মারা যায়।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ মোঃ খাইরুল আনাম জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি ভাঙ্গা হাইওয়ে থানা হেফাজতে আছে। মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

আন্দোলনে আহতদের খোঁজ নিতে নিউরোসায়েন্স হাসপাতালে প্রধান উপদেষ্টা

#

রাজস্ব বিভাগ পুনর্গঠন ও নতুন ৪ থানা স্থাপনে সায়

#

রাজনৈতিক দল গঠনের কোনো অভিপ্রায় নেই : উপদেষ্টা আসিফ মাহমুদ

#

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইসি’র বৈঠক

#

নাঙ্গলকোটে আইসিটি ফর এডুকেশন অ্যাম্বাসেডর কৃতি শিক্ষকদের সংবর্ধনা

#

১১০ ইউএনও ও ৩৩৮ ওসি বদলির প্রস্তাব এলে তাও অনুমোদন দিল নির্বাচন কমিশন

#

রিয়াল মাদ্রিদে ৫ বছরের জন্য এমবাপ্পে

#

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বিষয়ক সভা অনুষ্ঠিত

#

দুর্গাপূজার দশমী পর্যন্ত সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

#

সেনাবাহিনী প্রধানের বগুড়া এরিয়া পরিদর্শন

সর্বশেষ

Link copied