টাকা চুরি করে পালিয়ে কুড়িগ্রামের পঞ্চম শ্রেণীর তিন শিক্ষার্থী কক্সবাজারে, উদ্ধার করলো পুলিশ

Bortoman Protidin

১২ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#


চারদিন থেকে নিখোঁজ কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পঞ্চম শ্রেণীর তিন শিক্ষার্থীকে কক্সবাজার জেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। 

(২১ নভেম্বর) মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন। এর আগে গত ১৬ নভেম্বর ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়ন থেকে তারা নিখোঁজ হয়। তারা ওই ইউনিয়নের বেলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীতে পড়ুয়া ফরহাদ হোসেন, তার অপর দুই সহপাঠি মিম খাতুন ও তানিয়া খাতুন। পরিবারের কাউকে কিছু না জানিয়ে তারা নিখোঁজ হয়। এর প্রেক্ষিতে নিখোঁজ ছাত্র-ছাত্রীদের পরিবারের লোকজন ভূরুঙ্গামারী থানায় তিনটি পৃথক পৃথক সাধারন ডাইরী (জিডি) করেন। 

পুলিশ জানায়, নিখোঁজ স্কুল ছাত্র-ছাত্রীদের হারানোর বিষয়ে জিডির প্রেক্ষিতে ভূরুঙ্গামারী থানা পুলিশ অনুসন্ধান কার্যক্রম শুরু করে। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় অনুসন্ধান করে ব্যর্থ হয় পুলিশ। পরে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কক্সবাজার সদরের ডলফিন মোর এলাকা থেকে তাদের উদ্ধার করে ভুরুঙ্গামারী থানা পুলিশ।  

পরে জিজ্ঞেসাবাদে তারা জানায়-তানিয়ার দীর্ঘদীনের শখ সে কক্সবাজার সমুদ্র সৈকতে যাবে। কিন্তু তার বয়স কম হওয়ায় তার সহপাঠি মোঃ ফরহাদ হোসেন ও মোছা: মিম খাতুনের শরনাপন্ন হন। পরবর্তীতে তারা তিন সহপাঠি মিলে প্লান করে পরিবারের কাউকে না জানিয়ে প্রায় ২৮০০০/- টাকা চুরি করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করে। 

ওসি রুহুল আমিন বলেন, তাদের উদ্ধার করে থানায় নিয়ে এসে উপজেলা সমাজসেবা কর্মকর্তার উপস্থিতে নারী ও শিশু অফিসারের সহায়তায় তাদের নিজ নিজ অভিভাবকের জিম্মায় দেয়া হয়েছে। 


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: উপদেষ্টা মাহদী আমিন

#

রাজধানীর মোহাম্মদপুরে যৌথ অভিযান: ককটেল ও পেট্রল বোমা তৈরির সরঞ্জাম সহ অপরাধী গ্রেফতার

#

এসএসসি পরীক্ষার্থীদের অসুবিধায় সাড়া দেবে ডিএমপির ‘কুইক রেসপন্স টিম’

#

সারাদেশে কমতে পারে রাতের তাপমাত্রা

#

মাদক বিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

#

কুমিল্লায় আন্তঃ জেলা ডাকাত চক্রের প্রধান নয়নসহ ৫ জন গ্রেফতার

#

কুমিল্লা বিভাগের দাবিতে ঢাকায় সমাবেশ ও মানববন্ধন, উন্নয়ন বঞ্চনার অভিযোগ

#

শ্যামনগরে নিরাপদ পানির দাবীতে প্রতিকি কলস বন্ধন

#

কুড়িগ্রামে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

#

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

Link copied