বিশ্ব ইজতেমা ময়দান নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে :আইজিপি

Bortoman Protidin

২ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬


#

আজ টঙ্গীর বিশ্ব ইজতেমায় পুলিশের কন্ট্রোল রুমে ইজতেমায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

পরিদর্শন শেষে তিনি বলেন, বিশ্ব ইজতেমা ময়দান নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশের সক্ষমতা রয়েছে।

দেশবাসীকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে পুলিশ প্রধান বলেন, একটা দল দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করে। বিভিন্ন দল, গ্রুপ সম্প্রদায়ের মাঝে বিভেদ সৃষ্টির মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তাদের গুজবে কান দেবেন না।

তিনি আরও বলেন, বর্তমান নিরাপত্তায় ব্যবস্থায় বোম ডিসপোজাল ইউনিট, সোয়াট টিম, ডগ স্কোয়াড, বিষ্ফোরক প্রশিক্ষক টিম, ক্রাইম সিন, চুরি, ডাকাতি, ছিনতাই, নৌ বহর হেলিকপ্টারের টহল ব্যবস্থা প্রস্তুত থাকবে। পর্যাপ্ত সংখ্যক সিসি টিভি ক্যামেরা, আইপি ক্যামেরা নাইট ভিশন ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হবে। এছাড়াও ওয়াচ টাওয়ার, সাদা পোশাকে এবং পোশাকে পুলিশের সদস্যরা থাকবে। ইজতেমা স্থলে ভিআইপি-ভিভিআইপিদের নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।

এসময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লা নগরীকে আধুনিক,পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

#

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভূমি উপদেষ্টা হাসান আরিফ

#

রাজধানী ঢাকায় অভিযান, মাদকসহ গ্রেফতার ৪১

#

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন’ বিষয়ে সভা

#

৫ বছরে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে সরকার: প্রধানমন্ত্রী

#

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

#

অর্ধকোটি টাকার হেরোইনসহ বাবা-ছেলে আটক

#

শহিদ ওসমান হাদির মরদেহ বহনকারী ফ্লাইট দেশে অবতরণ করেছে

#

সেঞ্চুরি করে সৌম্য ধন্যবাদ জানালেন স্ত্রীকে

#

নতুন বছরের প্রথম দিনে ১৭ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

সর্বশেষ

Link copied