রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

Bortoman Protidin

৭ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬


#

ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রামেক হাসপাতালে চলতি ডেঙ্গু মৌসুমে মোট ৩৫ জন রোগীর মৃত্যু হলো।বর্তমানে আরও ১০৬ জন ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে ভর্তি আছেন।

রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির নাম মাসুদ রানা (৪৫)। তিনি কুষ্টিয়া সদর থানা এলাকার শহিদুল ইসলামের ছেলে। অবস্থার অবনতি হলে গত ২০ নভেম্বর বিকেল সোয়া ৪টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় আইসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই রোববার (২৬ নভেম্বর) দিনগত রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।

(২৭ নভেম্বর) সোমবার  দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএমএ শামীম আহাম্মদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগী মাসুদ রানার কোনো ভ্রমণ ইতিহাস ছিল না।  

১০ দিন ধরে  তিনি জ্বরে আক্রান্ত ছিলেন। পরে তার শরীরে ডেঙ্গু শনাক্ত হয়। অবস্থার অবনতি হওয়ার পর তাকে এ হাসপাতালে আনা হয়। পরে তাকে ডেঙ্গু ওয়ার্ড থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রামেক হাসপাতাল পরিচালক আরও জানান, এ নিয়ে হাসপাতালে চলতি ডেঙ্গু মৌসুমে মোট ৩৫ জনের মৃত্যু হলো। বর্তমানে হাসপাতালে আরও ১০৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২৭ জন। আর এখন পর্যন্ত রামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন- পাঁচ হাজার ৮৫ জন। এর মধ্যে মোট চার হাজার ৯৪৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সুস্থ হয়ে হাসপাতল ছেড়ে বাড়ি ফিরে গেছেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগে নাগরিকদের প্রতি প্রধান উপদেষ্টার তাগিদ

#

লোহাগাড়ায় অবৈধ মোটর সাইকেলের বিরুদ্ধে পুলিশের অভিযান

#

নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মারণাস্ত্রের ব্যবহার চায় না বিজিবি

#

শ্রীলংকায় ঘূর্ণিঝড় ও বন্যা কবলিতদের জন্য ত্রাণ পাঠিয়েছে বাংলাদেশ

#

ইজতেমা মাঠের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

#

২৯৮ সংসদীয় আসনে জয়ীদের গেজেট প্রকাশ

#

রাজধানীর ১৫% মানুষ ঈদে নৌপথে বাড়ি ফিরবে

#

সচিবালয়ে আগুন নাশকতা কিনা, তদন্তের পর বলা যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২০ হাজার ডলার দিলো চীন

#

আমার জীবনের বাকি সময়টা কুমিল্লা-৬ আসনের নেতাকর্মীদের সঙ্গেই থাকতে চাই - হাজী ইয়াছিন

সর্বশেষ

Link copied