অর্ধকোটি টাকার হেরোইনসহ বাবা-ছেলে আটক

Bortoman Protidin

২৫ দিন আগে রবিবার, এপ্রিল ৫, ২০২৬


#

সিরাজগঞ্জ জেলার সদর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকার ৫০০ গ্রাম হেরোইনসহ বাবা ও ছেলেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলহাজ উদ্দীন সোমবার (১১ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

আটকৃতরা হলো, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ভাটোপাড়া ইউনিয়নের সাহাব্দিপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে মো. রফিকুল ইসলাম (৫৩) ও তার ছেলে মো. মমিনুল ইসলাম (২৭)।

সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবির ওসি জুলহাজ উদ্দীন জানিয়েছেন, পুলিশ সুপার মো. আরিফুর রহমান মণ্ডল এ অভিযানের বিষয়ে তথ্য ও দিক নির্দেশনা দেন। তার ভিত্তিতে রোববার (১০ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের কড্ডার মোড় এলাকায় সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের ওপর এক মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা অবস্থায় রফিকুল ও মমিনুলকে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি চালিয়ে ৫০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

তিনি আরও বলেছেন, আটক রফিকুল ইসলাম ও মমিনুল ইসলামের নামে একটি করে মাদক মামলা আদালতে বিচারাধীন আছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কারো নামে মিথ্যা অপবাদ দিয়ে বদনাম করা বড় পাপ : মির্জা আব্বাস

#

ধানমন্ডিতে ভূমি উপদেষ্টা হাসান আরিফের প্রথম জানাজা সম্পন্ন

#

কবি হেলাল হাফিজের মৃ'ত্যুতে প্রধান উপদেষ্টার শোক

#

বেগম খালেদা জিয়ার নীরব সঙ্গী ছিলেন গৃহকর্মী ফাতেমা বেগম

#

তাড়াহুড়ার প্রয়োজন নেই, সংস্কার শেষ হলেই নির্ধারিত সময়ে নির্বাচন হবে : উপদেষ্টা আসিফ মাহমুদ

#

সেনাপ্রধানের সাথে চেক প্রজাতন্ত্রের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

#

সাত স্ত্রী ও ১৩৪ সন্তানের জনক বিশ্বের প্রবীণতম ব্যক্তির জীবনাবসান

#

বাংলাদেশে জাপানের সহযোগিতা আরও বাড়াতে প্রধান উপদেষ্টার আহ্বান

#

বুধবার সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান

#

চব্বিশের ছাত্র আন্দোলন ৭১-এর স্বাধীনতা রক্ষা করেছে : তারেক রহমান

Link copied