ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

Bortoman Protidin

১ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কের মাঝকান্দিতে অজ্ঞাত এক গাড়ির চাপায় শংকর মালো (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী এবং তার ছেলে অন্তর মালো (২০) নিহত হয়েছেন।

রবিবার(৩১ মার্চ) রাত ১১টার দিকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় অন্তরের। এর আগে রাত সাড়ে ৮টার দিকে মাঝকান্দিতে দুর্ঘটনার ঘটনাস্থলেই মৃত্যু হয় অন্তরের বাবা শংকরের।

নিহত শংকর মালো ও অন্তর মালোর বাড়ি ফরিদপুর সদর উপজেলার ভাটি কানাইপুর গ্রামে। শংকর ওই গ্রামের মলিন মালোর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শংকর মালো তার ছেলেকে নিয়ে মোটরসাইকেলযোগে কানাইপুর থেকে মাগুরা যাচ্ছিলেন। পথে রাত সাড়ে ৮টার দিকে মাঝকান্দিতে অজ্ঞাত পরিচয়ের একটি যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় শংকর মালো। আহত অবস্থায় অন্তর মালোকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে রাতে সেও মারা যায়।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সালাউদ্দিন চৌধুরী জানিয়েছেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন শংকর মালো। আর তার ছেলে অন্তর মালোকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পর রাতে তারও মৃত্যু হয়।

তিনি আরো জানিয়েছেন, একটি মোটরসাইকেলযোগে তারা মধুখালীর দিকে যাচ্ছিলেন। তবে কিভাবে ও কিসের সাথে এই দুর্ঘটনা ঘটে তা এখনো জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামান বলেছেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ঠাকুরগাঁও হাসপাতালকে ৫০০ বেডে উন্নীত করা হবে: মির্জা ফখরুল

#

বিএনপি ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : তারেক রহমান

#

বন সংরক্ষণে অবহেলা করলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা: পরিবেশ উপদেষ্টা

#

আগামীকাল এইচএসসির ফল প্রকাশ

#

কিডনি দান করে স্বামীকে নতুন জীবন দিলেন স্ত্রী

#

কুমিল্লায় বিএনপি’র ৩১ দফা রাষ্ট্র সংস্কার ও হাজী ইয়াছিনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনার লিফলেট বিতরণ ও মিছিল

#

ইউএনও হিসেবে যোগদান করলেন সাবেক লাক্স সুন্দরী সোহানিয়া

#

প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ডের মহাপরিচালকের সাক্ষাৎ

#

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় কলেজ ছাত্রী নিহত

#

কুমিল্লা-৯ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক দপ্তর সম্পাদক মোঃ শফিকুর রহমান

Link copied