ঠাকুরগাঁও হাসপাতালকে ৫০০ বেডে উন্নীত করা হবে: মির্জা ফখরুল

Bortoman Protidin

২ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালকে ৫শ' বেডে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার ( ১ মার্চ ) সকাল ৯টায় নিজের নির্বাচনী এলাকায় অবস্থিত হাসপাতালটি পরিদর্শনে যান তিনি। ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে দেখার পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, হাসপাতালটি আমার কাছে পরিস্কার-পরিচ্ছন্ন মনে হয়েছে। তবে পরিচালনা ব্যবস্থা আরও জোরদার করা দরকার।

সাধারণ মানুষকে সর্বোচ্চ সেবা দিতে যা দরকার তার তালিকা দিলে সব ধরনের সহায়তা দিবেন বলে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফিরোজ জুয়েলকে আশ্বস্ত করেন মন্ত্রী।

বিএনপি মহাসচিব বলেন, ডাক্তার নার্স ও কর্মীরা ঠিকমত দায়িত্ব পালন করলে সেবার মান উন্নয়ন সম্ভব। তিনি সিভিল সার্জনকে পুরো জেলার স্বাস্থ্যব্যবস্থা জনসাধারণের সেবার উপযোগী করে গড়ে তোলার ব্যাপারে জোর ভূমিকা রাখার পরামর্শ দেন।

মির্জা ফখরুল বলেন, খুব শিগগিরই জেলায় একটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে। তখন জেলার স্বাস্থ্যব্যবস্থার ব্যাপক উন্নতি হবে বলেও আশা প্রকাশ করেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুলের শ্রদ্ধা

#

দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীরা বাংলাদেশে বিপুল পরিমাণ বিনিয়োগে প্রস্তুত

#

হোটেল-রেস্তোরাঁয় আইন মেনে অভিযান চালানোর নির্দেশ

#

কঠিন সময় পার করছে বাংলাদেশ, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: ড. ইউনূস

#

দেশের সব জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমিরদের নাম ঘোষণা

#

রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫

#

পলিথিনের বিরুদ্ধে অভিযান শুরু হবে : পরিবেশ উপদেষ্টা

#

আমরা সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙার জন্য কাজ করে যাচ্ছি : উপদেষ্টা আসিফ মাহমুদ

#

বিজয় দিবস ঘিরে কোনো শঙ্কা নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

#

মধ্যরাত থেকে ২২ দিনের জন্য বন্ধ হচ্ছে ইলিশ ধরা

সর্বশেষ

Link copied