তরুণদের হাত ধরে কুমিল্লা মহানগরের ট্রাফিক ব্যবস্থাপনায় একটি আমূল পরিবর্তন সূচিত হবে : জেলা প্রশাসক

Bortoman Protidin

২৬ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬


#

শারদীয় দুর্গোৎসব ২০২৪ কে সামনে রেখে কুমিল্লা জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এবং জেলা পরিষদের অর্থায়নে  কুমিল্লা মহানগরের ট্রাফিক নিয়ন্ত্রণে নেয়া হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। 

 অক্টোবর থেকে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করবে ১৫০ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী। ইতোমধ্যে স্বেছাসেবকগণকে উপজেলা  প্রশাসনআদর্শ সদর এর আয়োজনে ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক বিশেষ প্রশিক্ষণও প্রদান করা হয়েছে।

কুমিল্লা জিলা স্কুলের অডিটোরিয়ামে আয়োজিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক আমিরুল কায়সার বলেন, "এই ধরণের জনকল্যাণমুখী স্বেচ্ছাসেবী কাজে তরুণরা এগিয়ে আসছে সেটি আমাদের জন্য একটি বড় পাওয়া। তরুণদের হাত ধরে কুমিল্লা মহানগরের ট্রাফিক ব্যবস্থাপনায় একটি আমূল পরিবর্তন সূচিত হবে বলে আমার বিশ্বাস।"

শারদীয় দুর্গাপূজা ২০২৪ এবং তৎপরবর্তী সময়ে ট্রাফিক ব্যবস্থাপনাকে ঘিরে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এই প্রস্তুতির মধ্যে রয়েছে রাস্তার উপর থেকে সকল প্রকার প্রতিবন্ধকতা অপসারণঅটোর সংখ্যা কমিয়ে আনাকিছু রাস্তাকে একমুখীকরণ প্রভৃতি অন্যতম।

জেলা প্রশাসনকুমিল্লা এবং  ট্রাফিক বিভাগকুমিল্লা এর এই সমন্বিত পরিকল্পনা এবং ব্যবস্থাপনার ফলে কুমিল্লা মহানগরের ট্রাফিক ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আসবে এবং যানজট কমে আসবে বলে মনে করেন কুমিল্লা মহানগরের অধিবাসীরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্বমোহাম্মদ কাবিরুল ইসলাম খানঅতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিকমোহাম্মদ নাজমুল হাসান, আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা, কুমিল্লা জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক (দিবা)নুরুল হকপুলিশ পরিদর্শক মোঃ কামাল পাশাপুলিশ পরিদর্শক মোঃ শফিকুজ্জামান সহ আরও অনেকে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লা মহানগরীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে এনসিপি

#

৮৩২ জন হজযাত্রী নিয়ে আজ ঢাকা ছাড়ল পবিত্র হজ ফ্লাইট

#

পবিত্র লাইলাতুল কদর,হতে পারে শেষ দশকের যেকোন এক বিজোড় রাত

#

ওমরাহযাত্রীদের জন্য সতর্ক বার্তা, নতুন বিধিনিষেধে দারুণ ভোগান্তির শঙ্কা

#

এখন থেকে মসজিদের সভাপতি হবেন প্রশাসনের কর্মকর্তারা : ধর্ম উপদেষ্টা

#

সকল ধর্মের মানুষ শান্তি ও সৌহার্দ্যের মধ্যে বসবাস করে আসছে : গণশিক্ষা উপদেষ্টা

#

আজ পবিত্র শবে মেরাজ

#

বিশ্ব ইজতেমা উপলক্ষে ১১ জোড়া স্পেশাল ট্রেন চলবে

#

টাঙ্গাইলে রহমতের বৃষ্টি কামনায় ইসতিসকার নামাজ আদায়

#

সৌদির সঙ্গে মিল রেখে দেশের ৩ জেলার বিভিন্ন গ্রামে রোজা শুরু

Link copied