ত্রিমুখী সং/ঘ/র্ষে প্রা/ন গেল ৪ জনের

Bortoman Protidin

১৮ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

টাঙ্গাইলের মধুপুরে ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত কয়েকজন।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার পাহাড়ি বনাঞ্চলের টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বড়বাইদ এতিমখানা সংলগ্ন এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ব্যাটারিচালিত ভ্যান, একটি মাহিন্দ্রা ও পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মাহিন্দ্রার ৪ জন যাত্রীর মৃত্যু হয়। আহত হয়েছেন আরও অন্তত কয়েকজন।

খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। নিহতদের মরদেহ উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা শিমুল মিয়া বলেন, অতিরিক্ত গতিতে চলা মাহিন্দ্রা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ব্যাটারিচালিত ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৪ জন প্রাণ হারান।

এ বিষয়ে মধুপুর থানার অরনখোলা পুলিশ ফাঁড়ির (এস আই)“ বিমল চন্দ্র পাইন” বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে এবং সড়কে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

যেকোনো মূল্যে দেশে নির্বাচন হতেই হবে: তারেক রহমান

#

বর্ষসেরা নারী ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা

#

বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ বিতরণ

#

সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগ বাতিলের রায় স্থগিত

#

তারেক রহমানের প্রত্যাবর্তন গণতন্ত্রকে শক্ত ভিত্তি দেবে: সালাহউদ্দিন

#

মাগুরার সেই শিশুটিকে ধর্ষণ-হত্যার বিচার আগামী ৭ দিনের মধ্যে শুরু: আইন উপদেষ্টা

#

ত্রিমুখী সং/ঘ/র্ষে প্রা/ন গেল ৪ জনের

#

আজ পবিত্র শবে বরাত: রহমত ও মাগফিরাতের রজনী

#

বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

#

বাসি মাংস দিয়ে বিরিয়ানি বানানোর দায়ে , ২ লাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

Link copied