বর্ষসেরা নারী ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা

Bortoman Protidin

১০ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬


#



 

আইসিসির বর্ষসেরা নারী ওয়ানডে একাদশে সুযোগ পেয়েছেন বাংলাদেশের নাহিদা আক্তার। বাংলাদেশি হিসেবে একমাত্র তিনি সুযোগ পেয়েছেন।

গত বছর বল হাতে দুর্দান্ত ছিলেন বাঁহাতি এই স্পিনার।তারই পুরস্কার হিসেবে জায়গা পেলেন বর্ষসেরা ওয়ানডে একাদশে।

 

১১ ম্যাচে ২০ উইকেট নিয়ে গত বছর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন নাহিদা। ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে অনবদ্য ভূমিকা রাখেন তিনি। বিশেষ করে দ্বিতীয় ম্যাচে সুপার ওভারের দায়িত্ব দেওয়া হয় তার কাঁধে। নাহিদা হতাশ করেননি তাতে। পাঁচ বলে রান দিয়ে শিকার করেছেন দুই উইকেট। বাংলাদেশও পায় সহজ এক জয়। এছাড়া প্রথম তৃতীয় ম্যাচে নেন তিনটি করে উইকেট।  

ঘরের মাটিতে ভারতের বিপক্ষে সিরিজেও নাহিদার পারফরম্যান্স ছিল দারুণ। তিন ম্যাচে ১৫ গড়ে তার শিকার ছয় উইকেট।  

বর্ষসেরা একাদশে সবচেয়ে বেশি পাঁচ ক্রিকেটার সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়া থেকে। এছাড়া নিউজিল্যান্ডের দুই, ইংল্যান্ড, শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকার একজন করে ক্রিকেটার আছেন একাদশে।

বর্ষসেরা একাদশ চামারি আতাপাত্তু (অধিনায়ক), ফিবি লিচফিল্ড, এলিসা পেরি, অ্যামেলিয়া কের, বেথ মুনি, ন্যাট সিভার-ব্রান্ট, অ্যাশলি গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, নাদিন ডি ক্লার্ক, লিয়া তাহুহু, নাহিদা আক্তার।

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মাদারীপুর থেকে এলেন ১১০ বছর বয়সী বৃদ্ধ

#

ভাড়া বাসা থেকে মা ও ২ শিশুর মরদেহ উদ্ধার

#

কাল অনুষ্ঠিত হবে মেডিক্যাল ভর্তি পরীক্ষা

#

তিতাসের গ্যাস সরবরাহ পুনরায় চালু, কয়েক ঘণ্টা পর মিলবে স্বাভাবিক গ্যাস

#

শহীদ মিনারে প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণ

#

উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

#

মাত্র ২ মাসে নিজ হাতে কোরআন লিখলো শিশু অরিনা

#

কুমিল্লায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে টানা আটদিনে দোয়া–কুরআন খতম

#

কড়াইল বস্তিতে হাজারো ঘরবাড়ি পুড়লেও অক্ষত ‘পবিত্র কুরআন’

#

মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা

Link copied