কুমিল্লায় চড়া দামে এলপিজি বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

Bortoman Protidin

২৩ ঘন্টা আগে মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬


#

নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি;

​কুমিল্লার বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে এলপিজি (LPG) গ্যাস সিলিন্ডার বিক্রি করার দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

​সোমবার (০৬ এপ্রিল) কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার শাকতলা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: কাউছার মিয়া।

অভিযান চলাকালে দেখা যায়, বাজারে ১২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডার খুচরা পর্যায়ে ২০০০ থেকে ২১০০ টাকায় বিক্রি হচ্ছে, যা সরকার নির্ধারিত দামের তুলনায় অনেক বেশি।

ভোক্তা অধিকারের টিম বাজারে গিয়ে দেখেন,

​মেসার্স সরদার এন্টারপ্রাইজ: যমুনা গ্যাসের এই ডিলার প্রতিষ্ঠানটি ডিলার পর্যায়ে ১২ কেজির সিলিন্ডার ১৯৫০ এবং ২০৫০ টাকায় বিক্রি করছিল।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী তাদের ২০,০০০ টাকা জরিমানা করা হয়, এবং 

​মেসার্স রাসেল স্টোর খুচরা পর্যায়ে অনিয়মের দায়ে এই প্রতিষ্ঠানটিকে ২,০০০ টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ সহকারী পরিচালক- মো: কাউছার মিয়া বলেন, ​ভোক্তা পর্যায়ে স্বস্তি ফেরাতে এবং বাজার স্থিতিশীল রাখতে আমাদের এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। আইন অমান্য করে কেউ অতিরিক্ত মুনাফা আদায়ের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

উক্ত ​অভিযান চলাকালীন সময়ে  কুমিল্লা জেলা পুলিশের একটি টিম সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

এনসিপিসহ তিন দলের নতুন জোটের যাত্রা শুরু

#

ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে, একজনও বাড়ি ফিরতে পারবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী

#

বিস্ফোরণের ঘটনায় আরও এক ফায়ার ফাইটারের মৃত্যু

#

বাংলাদেশ-পাকিস্তানের খেলা দেখতে শেরে বাংলায় জাইমা রহমান

#

হাদি হত্যা: বাইক চালক আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

#

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর সংলগ্ন আকাশসীমায় ড্রোন না ওড়ানোর নির্দেশনা

#

ফরিদপুরে ফ্রি ব্লাড গ্রুপ, ডায়াবেটিস ও চক্ষু পরীক্ষা ক্যাম্পেইন

#

ঘুমের মধ্যে মারা গেছেন টালিউড অভিনেতা

#

করোনায় ১ দিনে প্রাণ গেল ২ নারীর, শনাক্ত ১৫

#

বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা এখন খালেদা জিয়ার নেই: মির্জা ফখরুল

সর্বশেষ

#

মেক্সিকোর উৎসবে ‘শয়তানের’ জায়গায় পোড়ানো হয়েছে ট্রাম্প-নেতানিয়াহুর মূর্তি

#

বিশ্বের প্রথম বাঁশের তৈরি ড্রোন আনলো চীন

#

স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টার থেকে কাল নাগিনী সাপ উদ্ধার

#

নারী সেজে ছাত্রদল নেতার টিকটক

#

নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে কারারক্ষী আটক

#

নতুন টিউবওয়েলে দিয়াশলাই ধরতেই জ্বলছে আগুন

#

রাজীবপুরে ১৪৪ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ দুই জন আটক

#

কুমিল্লায় চড়া দামে এলপিজি বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

#

কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার

#

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা

Link copied