প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা

Bortoman Protidin

২৩ ঘন্টা আগে মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬


#

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন।

ঢাকার ভারতীয় হাইকমিশন জানিয়েছে, সোমবার (৬ এপ্রিল) আয়োজিত এই বৈঠকে তারা দুদেশের জাতীয় উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সঙ্গতি রেখে বিভিন্ন ক্ষেত্রে জনকেন্দ্রিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে দ্বিপাক্ষিক সম্পৃক্ততা নিয়ে আলোচনা করেন। জনস্বাস্থ্য, আর্থিক অন্তর্ভুক্তি, নারী ক্ষমতায়ন, পল্লী উন্নয়ন, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ, ব্যবসা করার সহজতা, প্রযুক্তি অংশীদারিত্ব এবং বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ওপর আলোচনায় আলোকপাত করা হয়।

ভারতীয় হাইকমিশনার জোর দিয়ে বলেন যে, ভারত-বাংলাদেশ সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক ও সংযোগমূলক সম্পর্ক জোরদার এবং সাংস্কৃতিক ও জনগণের মধ্যে আদান-প্রদান বৃদ্ধি করে দুদেশের ভৌগোলিক নৈকট্যকে নতুন সুযোগে রূপান্তরিত করা উচিত।

হাইকমিশনার প্রণয় ভার্মা পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক এবং দূরদর্শীভাবে কাজ করার জন্য ভারতের অভিপ্রায় ব্যক্ত করেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

প্রধান উপদেষ্টার কাছে বিডিআর হত্যাযজ্ঞের তদন্ত প্রতিবেদন জমা দেয় জাতীয় স্বাধীন তদন্ত কমিশন

#

ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

#

গণমাধ্যম নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে : প্রধান উপদেষ্টা

#

সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

#

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২০ হাজার ডলার দিলো চীন

#

তিন পার্বত্য জেলায় ই-লার্নিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

#

গণভোট ও সংসদ নির্বাচন নিয়ে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার ভাষণ

#

উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত

#

উপদেষ্টা পরিষদের বৈঠকে দুইটি অধ্যাদেশ অনুমোদন

#

হেলিকপ্টারে চড়ে কর্মচারীর বাড়িতে বেড়াতে এসেছে সৌদি মালিক

সর্বশেষ

#

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা

#

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

#

সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

#

ক্রীড়া কার্ড ও ভাতা কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

#

৩০ এপ্রিল শুরু হবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

#

খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

#

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ এবং হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শোক ও দুঃখ প্রকাশ

#

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমান

#

সেহরি, ইফতার ও তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

Link copied