দুই দিনের সফরে কলকাতা যাচ্ছেন মার্টিনেজ

Bartoman Protidin

২৬ দিন আগে বুধবার, জুন ১০, ২০২৬


#

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক এমিলিয়ানো মার্টিনেজ ভারতের কলকাতা সফরে যাচ্ছেন। দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, সবকিছু ঠিক থাকলে আগামী জুনের শেষ দিকে অথবা জুলাইয়ের শুরুতে দুই দিনের সফরে ‘সিটি অব জয়’তে পা রাখবেন মেসি সতীর্থ।

অ্যাস্টন ভিলার হয়ে খেলা এই গোলরক্ষক কাতার বিশ্বকাপের ফাইনালের একেবারে শেষ মুহূর্তে আর্জেন্টিনাকে বড় বাঁচা বাঁচিয়েছিলেন। খেলার একেবারে শেষ মিনিটে যখন স্কোর ৩-৩ এই অবস্থায় তার বাম পা ছুঁড়ে দিয়ে অসম্ভব ক্ষিপ্রতায় ফরাসি স্ট্রাইকার কোলে মুয়ানির জোরালো শট ঠেকিয়ে দেন। এরপর টাইব্রেকারেও দারুণ সফল ছিলেন তিনি। সাফল্যের ছাপ রেখে কাতার বিশ্বকাপে সেরা গোলরক্ষক হন। সেই মার্টিনেজ এবার আসছেন কলকাতায়। 

তাকে কলকাতায় নিয়ে আসছেন ফুটবল ‘অন্তপ্রাণ’ শতদ্রু দত্ত। এর আগে ম্যারাডোনা, পেলে, কাফুকে কলকাতায় এনেছিলেন তিনি। সংবাদমাধ্যমে খবর, এই মুহূর্তে ইংল্যান্ডে রয়েছেন শতদ্রু। সেখানেই অ্যাস্টন ভিলার মাঠে মার্টিনেজের সঙ্গে সপরিবারে সময় কাটিয়েছেন তিনি। 

তবে মার্টিনেজের কলকাতা ট্যুর নিয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তবে মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত আভাস দিয়েছেন, কলকাতায় আসার জন্য মুখিয়ে রয়েছেন এমি মার্টিনেজ। কলকাতায় একটি চ্যারিটি ম্যাচও খেলবেন এমি মার্টিনেজ। মোহনবাগান মাঠে হওয়ার কথা রয়েছে এই ম্যাচের। তবে এর বাইরে আর এই সফরের বিষয়ে আর বিস্তারিত কিছু জানা যায়নি এখন পর্যন্তও।

কলকাতায় আগে বহু রথী-মহারথী ফুটবলার খেলে গেছেন, ঘুরে গেছেন। পেলে নিজের সেরা সময়ে খেলে গেছেন। ঘুরে গেছেন অবসরোত্তর সময়েও। ম্যারাডোনাও দুই বার এসেছেন। অলিভার কানের বিদায়ী ম্যাচ দেখেছে কলকাতা। এছাড়া আইএসএল-এর সৌজন্যে মাতেরাজ্জি, পিরেস, রবার্তো কার্লোস, রোনালদিনহোদের মতো সুপারস্টার ঘুরে গেছেন কলকাতা। মেসি আর্জেন্টিনা দল নিয়ে ভেনেজুয়েলার বিরুদ্ধে যুবভারতীতে প্রদর্শনী ম্যাচ খেলেছেন।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দাপটে ৭২ রানেই অলআউট চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

#

সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা প্রদান করেন প্রধান উপদেষ্টা

#

যুব বিশ্বকাপের বাংলাদেশের দল ঘোষণা

#

গিলের সেঞ্চুরিতে কোয়ালিফায়ারে প্রথম গুজরাট

#

সিন্ডিকেটের প্রমাণ মিললে ব্যবস্থা নেবে সরকার: ক্রীড়া উপদেষ্টা

#

তাসকিনকে সহ-অধিনায়ক করে টাইগারদের বিশ্বকাপ দল ঘোষণা

#

‘অধিনায়ক কখনও দলের খারাপ চায় না’, তামিম প্রসঙ্গে সাকিব

#

বিরামপুরে লিজেন্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের ১ম রাউন্ডের শেষ খেলা অনুষ্ঠিত

#

ওরা সবাই খুশি হয়ে গেল আমি ‘ভুয়া’, ‘ভুয়া’ বলার পর : সাকিব

#

সমালোচকদের সেঞ্চুরির পর যা বললেন ওয়ার্নার

সর্বশেষ

#

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

#

কুমিল্লা ওয়ারিয়র্সের উদ্যোগে ঈদ পুনর্মিলনী, ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালদের মাঝে জার্সি বিতরণ

#

কুমিল্লা স্টেডিয়ামে বালিকাদের ৩ দিনব্যাপী কাবাডি প্রশিক্ষণের উদ্বোধন

#

ব্রাহ্মণবাড়িয়াকে হারিয়ে কমিশনার গোল্ড কাপের ফাইনালে কুমিল্লা

#

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতার যাচ্ছেন ৪ নারী খেলোয়াড়

#

সিন্ডিকেটের প্রমাণ মিললে ব্যবস্থা নেবে সরকার: ক্রীড়া উপদেষ্টা

#

ফরিদপুরে কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চতুল অনূর্ধ্ব-১৮

#

নতুন বাংলাদেশে নতুন বিপিএল উপভোগ্য হবে : ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

#

চা শ্রমিকের বেশে ট্রফি উন্মোচন ‍২ অধিনায়কের

#

জানুয়ারিতে বাংলাদেশে যুব উৎসবে যোগ দেবেন ফিফা প্রেসিডেন্ট

Link copied