পুলিশের অভিযানে বরিশালে ২ ডাকাত গ্রেপ্তার

Bortoman Protidin

১৩ দিন আগে মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬


#

বরিশালের ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশের অভিযানে আন্তজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ডাকাত দলের সদস্যরা হলেন-বরগুনা জেলার বামনা থানাধীন ঢুষখালী গ্রামের আঃ কাদের ওরফে ধলু খাঁর ছেলে মো. বেল্লাল (৩৩) ও একই জেলার সোনাখালী গ্রামের মো. রত্তন হাওলাদার এর ছেলে মো. মিলন হাওলাদার (২৮)।

(২৩ নভেম্বর) বৃহস্পতিবার  বিকেলে বরিশাল নগরের বান্দরোডস্থ ১০ এপিবিএন পুলিশের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন সহ অধিনায়ক মোল্লা আজাদ হোসেন এ তথ্য জানান।

অভিযানের তত্ত্বাবধায়নকারী ১০ এপিবিএন পুলিশের সহ অধিনায়ক মোল্লা আজাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন বরিশাল মেট্রোপলিটন এলাকার বন্দর থানা এলাকায় বেলাল ও মিলন নামের দুই ডাকাত আত্মগোপনে রয়েছে।  এমন সংবাদের প্রেক্ষিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তিনি আরও জানান, গ্রেপ্তারদুই ডাকাত দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আন্তজেলা ডাকাতির সঙ্গে যুক্ত রয়েছে। এছাড়াও তারা বরিশাল রেঞ্জের বিভিন্ন থানায় তদন্তাধীন একাধিক মামলার জড়িত আছে এবং তারা ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

১০ এপিবিএন পুলিশের সহ অধিনায়ক মোল্লা আজাদ হোসেন জানান, গ্রেপ্তার দুই ডাকাতকে আদালতে পাঠানো হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বরগুনা জেলার বামনা থানার ওসি মাইনুল ইসলাম, এপিবিএন এর পুলিশ পরিদর্শক শাহ মো. ফয়সাল আহমেদ ও আ. হকসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

আগরতলায় সহকারী হাইকমিশনে হা'ম'লার ঘটনায় ৩ পুলিশ বরখাস্ত, আটক ৭

#

সুবর্ণচরের গৃহবধূ ধর্ষণকাণ্ডে ১০ জনের ফাঁসি, ছয়জনের যাবজ্জীবন

#

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন নবীন উদ্যোক্তারা

#

অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

#

খালেদা জিয়ার দেশে ফেরার দিন পথে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি

#

সাংবাদিকতায় নাম লিখিয়েছিলেন, এখন নিজেরাই খবর

#

‘আলো আইওটি’ সলিউশন নিয়ে এলো গ্রামীণ ফোনো

#

কৃষিমন্ত্রী হাজী ইয়াসিনের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

সরকার গণমাধ্যমের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে : তথ্য উপদেষ্টা

#

বৃহস্পতিবার জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের প্রজ্ঞাপন জারি

সর্বশেষ

#

কৃষিমন্ত্রী হাজী ইয়াসিনের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর নৈশভোজের ছবি প্রকাশ

#

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

#

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী

#

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

#

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

#

ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

Link copied