১৭টি ক্ষতিকর অ্যাপ নিষিদ্ধ করলো গুগল

Bartoman Protidin

১৮ দিন আগে বুধবার, আগস্ট ২৬, ২০২৬


#

বর্তমান প্রতিদিন ডেস্ক:

জানেন কি এসব অ্যাপের মধ্যে ছদ্মবেশে থাকে অনেক ম্যালওয়্যার। একেবারে আসল অ্যাপের মতোই ভুয়া অ্যাপ ডেভেলপ করে হ্যাকাররা। যার মাধ্যমে ব্যবহারকারীর তথ্য চুরি করে।

সম্প্রতি গুগল প্লে স্টোর থেকে ১৭টি লোন অ্যাপ সরিয়ে দিয়েছে। ক্ষতিকারক অ্যাপগুলোর বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ উঠেছে। অভিযোগ, প্লে স্টোরে 

থেকে এই লোন অ্যাপগুলো ব্যবহারকারীদের ডিভাইসে নজরদারি চালাচ্ছিল। দিনের পর দিন ব্যবহারকারীদের স্পর্শকাতর নানাবিধ তথ্যও সংগ্রহ করেছিল অ্যাপগুলো। আর সেই সব ডাটা দিয়ে প্রতারকরা ব্যবহারকারীদের ব্ল্যাকমেল করছিল।

ম্যালওয়্যার প্রোটেকশন ও ইন্টারনেট সুরক্ষা প্রদানকারী সংস্থা ইএসইটি-এর গবেষকরা সর্বপ্রথম এই অ্যাপগুলোর তালিকা প্রকাশ করে ব্যবহারকারীদের 

সতর্ক করে। মূলত আফ্রিকা, লাতিন আমেরিকা এবং দক্ষিণপূর্ব এশিয়ার মানুষজনকেই টার্গেট করছিল অ্যাপগুলো।

সিকিওরিটি ফার্মটি আরও জানায় যে, অ্যাপগুলোর বিষয়ে গুগলের দৃষ্টি আকর্ষণও করা হয়। সেই মোতাবেক সার্চ ইঞ্জিন জায়ান্টটি এরই মধ্যে ওই অ্যাপগুলোকে প্লে স্টোর থেকে সরিয়ে দিয়েছে। তবে গুগল অ্যাপগুলোকে সরিয়ে দিয়েছে ঠিকই। কিন্তু আপনার ফোনে থেকে গেলে এখনো প্রভূত ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েই যায়। জেনে নিন ১৭টি অ্যাপ আপনার ফোনে আছে কি না।

অ্যাপগুলো সম্পর্কে জেনে নিন-

এএ ক্রেডিট, আমোর ক্যাশ, গুয়াবাক্যাশ, ইজিক্রেডিট, কাশও, ক্রেডিটবাস, ফ্ল্যাশলোন, প্রেস্তামোক্রেডিটো, ক্রেডিট ডি ক্রেডিটো-ইউমি ক্যাশ, গো ক্রেডিটো, ইন্সট্যান্টানিও প্রেস্তামো, কার্টেরা গ্র্যান্ডে, র‍্যাপিডো ক্রেডিটো, ফিনিউপ ঋণ, ৪এস ক্যাশ, ট্রুনাইরা, ইজিক্যাশ।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

এনজিওর মামলার আসামি হয়ে শিশু সন্তান ও শাশুড়িসহ গ্রেপ্তার হয়েছেন এক গৃহবধূ

#

ব্যবসায়ীকে হত্যার দায়ে ৪জন কে মৃ-ত্যু’দণ্ড এবং ১জনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত

#

জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে দু-গ্রুপের সংঘর্ষে ৭জন আহত

#

যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ করুন : সমন্বয়ক সারজিস আলম

#

মানুষের সেবার জন্য মনকে সবসময় প্রস্তুত রাখতে হবে : জামায়াত আমির

#

স্ত্রীর পরকীয়া জানাজানি হওয়ায় স্বামীর আত্মহত্যা

#

দেশে র‌্যাবের ৪২৮ টহল দল

#

বিশ্ব পানি দিবস উপকূলে সুপেয় পানির সংকট সমাধানে প্রয়োজন সঠিক পরিকল্পনা

#

ভয়ের কোনো কারণ নেই, আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ : স্বরাষ্ট্র উপদেষ্টা

#

মারা গেলেন পরীমণির প্রিয় মানুষ

সর্বশেষ

#

ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

#

স্ত্রীর ডিভোর্স লেটার পেয়ে প্রাণ দিলেন ‘নয়ছয়ে’ মৃত্যুশয্যায় থাকা যুবক

#

অনলাইন ব্যবসার আড়ালে এআই দিয়ে অশ্লীল ছবি বানিয়ে ব্ল্যাকমেইল

#

তিন টাকার বাইসাইকেল, ৮০ বছর ধরে তিন প্রজন্মের সঙ্গী

#

হাসপাতালে রোগীর স্বজনদের ওপর গাছ ভেঙে পড়ে নারী নিহত

#

কলেজে দেয়া শিক্ষার্থীদের উপহারের ফ্রিজ বাসায় নিয়ে গেলেন বিভাগীয় প্রধান

#

সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর

#

স্বামী-প্রেমিক দুজনকেই নিয়ে এক ছাদের নিচে সংসার, মেনে নিয়েছে সন্তানরাও

#

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা

#

ফুটপাতে যদি একটা দোকানও থাকে, তাহলে মিজানেরটাও থাকতে হইবো: ভাইরাল মিজান

Link copied