সবচেয়ে দামি পারফিউম তৈরি হয় বমি থেকে

Bortoman Protidin

১৬ দিন আগে শনিবার, অক্টোবর ১৭, ২০২৬


#

বর্তমান প্রতিদিন ডেস্ক:

জানেন কি? বিশ্বের সবচেয়ে দামি পারফিউম তৈরি হয় তিমির বমি থেকে।

হোয়েল ফ্যাক্টস ওয়েবসাইটে বলা হয়েছে, প্রাচীনকালে পৃথিবীতে অনেক ডাইনোসর ছিল। এই নীল তিমি আকারে ওই ডাইনোসরদের থেকেও বড়। ন্যাশনাল জিওগ্রাফিকের রিপোর্ট অনুযায়ী, এই নীল তিমি ১০০ ফুট পর্যন্ত বাড়তে পারে এবং ওজন ২০০ টন পর্যন্ত হতে পারে। জানলে অবাক হবেন যে এদের জিভের ওজন একটি হাতির সমান।

তিমির বমিকে অ্যাম্বারগ্রিস বলা হয়। তিমির বমি বাজারে বিক্রি হয় কোটি-কোটি টাকায়। বিজ্ঞানীরা তিমির বমিকে ‘ভাসমান সোনা’ বলে থাকেন। এটি তার শরীর থেকে নির্গত মল যা অন্ত্রের মাধ্যমে বেরিয়ে আসে। তার বমি দেখতে মোমের শক্ত পাথরের মতো। একটি তিমি যখন কোনো প্রাণীকে খায় এবং তাদের হজম করতে পারে না, তখন সেগুলো এভাবে বেরিয়ে আসে।

মূলত সেফালোপড জাতীয় প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করলে, তিমি সেটিকে বমি করে দেয় এবং যার ফলে এই পদার্থটি পোওয়া যায়। অ্যাম্বারগ্রিস ধূসর বা কালো রঙের একটি কঠিন পদার্থ। এটি পাথরের মতো শক্ত পদার্থ। তবে সব তিমি নয়, শুধু স্পার্ম হোয়েল এই অ্যাম্বারগ্রিসের উৎস।

তিমি মাছের অন্ত্র থেকে বেরিয়ে আসা এই পদার্থ থেকে গন্ধ আসে। যা থেকে অনেক ধরনের পারফিউম তৈরি হয়। এই পারফিউমের সুগন্ধ থাকে অনেকক্ষণ। সুগন্ধি তৈরির কোম্পানিগুলো এটি ব্যবহার করে। সুগন্ধি তৈরির কোম্পানিগুলো অনেক দামে কিনে নেয়।

এটি ওষুধ হিসেবেও ব্যবহৃত হয়। অ্যাম্বারগ্রিস যৌন সমস্যার চিকিৎসায়ও ব্যবহৃত হয়। এসব কারণে এর দাম এত বেশি। তাই তিমি মাছের বমিকে বিজ্ঞানীরা ‘ভাসমান সোনা’বলে থাকেন। বিজ্ঞানীদের মতে, তিমি মাছের বমিতে অ্যালকোহল থাকে। কিন্তু প্রথমে, এর গন্ধ মলের মতো হয়। ধীরে-ধীরে তা কাদামাটির মতো হতে থাকে। তারপর পানিতে থাকা অবস্থায়, তা ঠান্ডা হয়ে পাথরের মতো হয়ে যায়। আন্তর্জাতিক বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। এটি পেতে কিছু লোক অবৈধভাবে তিমি মাছ শিকার করে পাচার করে।

সূত্র: লাইভ মিন্ট, দ্য ইকোনোমিকস টাইমস

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুড়িগ্রামে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

#

অন্য যুবকের সঙ্গে সম্পর্ক, ছাত্রীকে কীটনাশক খাইয়ে হত্যা করলেন প্রভাষক

#

বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২, আহত ১০

#

টিসিবির ৮০ বস্তা চাল-ডাল জব্দ, আটক ৩

#

ঘরছাড়া ভারসাম্যহীন স্ত্রীকে খুঁজে পেয়েই বুকে জড়িয়ে ধরলেন স্বামী

#

বিনামূল্যের ৪ টন পাঠ্যবই জব্দ

#

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৩১

#

বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬: চ্যাম্পিয়ন ১৭ পদাতিক ডিভিশন ও রানারআপ প্যারা কমান্ডো ব্রিগেড

#

তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের

#

‘বাংলাদেশ প্রবাসী অ্যাওয়ার্ড’ চালু করলো ক্যানবেরাস্থ হাইকমিশন

সর্বশেষ

Link copied