শ্যামনগরে পিকআপের ধাক্কায় এক নারী নিহত

Bortoman Protidin

২৩ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬


#

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পিকআপের ধাক্কায় চারু বালা মৃধা(৭০) নামে এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার(১৯ মার্চ) বিকালে উপজেলার মুন্সিগঞ্জ ইউপির জেলেখালী হরিনগর রোডে জেলেখালী নামক স্থানে ঘটনাটি ঘটে।

নিহতের বাড়ী মুন্সিগঞ্জ ইউপির জেলেখালী গ্রামে। তিনি একই গ্রামের অনিল কৃষ্ণ মৃধার স্ত্রী।

স্থানীয় বাসিন্দা রনজন পরামান্য, ইউপি সদস্য দেবাশিষ গায়েন জানান দুপুরের দিকে নিজ বাড়ীর সামনে রাস্তা পার হতে যেয়ে জেলেখালী হরিনগর রোডে দ্রুতগামী একটি পিক আপের ধাক্কায় চারু বালা মারাত্নক আহত হন। পিক আপের নং ঢাকা মেট্রো ন-১৪-৩৯৭৬।

এ অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত  শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পর অবস্থার উন্নতি না হওয়ায় ৫০ কিলোমিটার দূরে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। পর গাড়ীতে নিয়ে যাওয়ার সময় পথেই  সন্ধ্যায় তার মৃত্যু হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পিকআপ ও চালককে আটক করা হয়েছে।

 

 

 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন

#

কুমিল্লায় স্কুলে যাওয়ার কথা বলে বেরিয়ে ৯ দিন ধরে নিখোঁজ দশম শ্রেণির ছাত্র

#

প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী

#

মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে কুমিল্লায় শতাধিক সামাজিক, মানবিক সংগঠন ও সচেতন শিক্ষার্থীর ব্যানারে উম্মুক্ত আলোচনা

#

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

#

মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় সৌদি প্রবাসী নিহত

#

কুমিল্লা-চাঁদপুর সড়কে মিলল মরদেহ

#

কুমিল্লায় ৭ম শ্রেণির ছাত্রী জান্নাতুলের মরদেহ মিলল ধানক্ষেতে

#

টার্মিনালে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন

#

সম্পত্তি নিয়ে বিরোধ, বোন ও বোনজামাইয়ের হাতে ভাই খুন

Link copied