লোহাগাড়ায় অবৈধ মোটর সাইকেলের বিরুদ্ধে পুলিশের অভিযান

Bortoman Protidin

১৬ দিন আগে সোমবার, অক্টোবর ১২, ২০২৬


#
চট্টগ্রামের লোহাগাড়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে সাড়াশি অভিযান চালিয়েছে লোহাগাড়া থানা পুলিশ। মোটর সাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র ও চালকদের রেজিস্ট্রেশন না থাকায় অধিকাংশ গাড়ি জব্দ করা হয়।বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল থেকে দিন ব্যাপী লোহাগাড়া বটতলী মোটর স্টেশনস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। সড়কে দায়িত্বরত পুলিশ সদস্যরা গাড়ি ও মোটরসাইকেল চালকদের গতিরোধ করে তাদের কাগজ পত্র যাচাই-বাছাই করেন। এসময় যাদের কাগজপত্র সঠিক পাওয়া যায়নি তাদের গাড়ি আটক করে থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়।সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমানের নেতৃত্বে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
ওসি মোঃ রাশেদুল ইসলাম জানান,নির্বাচনের পুর্বে অপরাধ এড়াতে মোটরসাইকেলের বিরুদ্ধে সাড়াশি অভিযান চালানো হয়েছে।রেজিঃ বিহীন মোটর বাইকগুলো আমরা জব্দ করছি।এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান বলেন,দ্বাদশ সংসদ নির্বাচনের আগে অপরাধ প্রবনতা বৃদ্ধি পায়। বিশেষ করে মোটরসাইকেল নিয়ে অপরাধীরা বিভিন্ন অপরাধ করে থাকে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অপরাধ প্রবনতা দূর করতে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে সাড়াশি অভিযান চালানো হয়। লোহাগাড়ার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র ও চালকদের রেজিস্ট্রেশন না থাকায় অধিকাংশ গাড়ি আটক করা হচ্ছে। যেগুলো জব্দ আছে উপযুক্ত তথ্য দিতে পারলে তবেই সেগুলো তারা ফেরত পাবে। অন্যথায় অবৈধ মোটর সাইকেল গুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

সচিবদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

#

বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি

#

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতার যাচ্ছেন ৪ নারী খেলোয়াড়

#

বরিশালে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ২

#

লুটপাটের অর্থ ব্যবস্থাপনার জন্য বিশেষ তহবিল গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

#

সেনাবাহিনীর যৌথ অভিযানে দুর্ধর্ষ ডাকাতি ঘটনার প্রধান আসামিসহ গ্রেফতার ২

#

ভ্রাম্যমাণ আদালত দেখেই পালালেন ওষুধ ও মুদি দোকানিরা

#

আজ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী

#

রাজধানী ঢাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদক জব্দ, গ্রেফতার ৫৩

#

সেঞ্চুরি করে সৌম্য ধন্যবাদ জানালেন স্ত্রীকে

সর্বশেষ

#

কৃষিমন্ত্রী হাজী ইয়াসিনের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর নৈশভোজের ছবি প্রকাশ

#

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

#

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী

#

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

#

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

#

ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

Link copied