চুয়াডাঙ্গায় এক বছরে ১২% বেড়েছে সরিষার আবাদ

Bortoman Protidin

২২ দিন আগে বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৬, ২০২৬


#
ভোজ্যতেলের ঘাটতি পূরণের পাশাপাশি লাভের আশায় চুয়াডাঙ্গায় সরিষা চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের। চলতি মৌসুমে জেলার চারটি উপজেলায় ৩ হাজার ৫১৫ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে যা ২০২২-২৩ অর্থবছরে তুলনায় ১২ শতাংশ বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি আবাদ হয়েছে আলমডাঙ্গা উপজেলায়।

তেলবীজটির উৎপাদন বাড়াতে সরকারিভাবেও দেয়া হচ্ছে প্রণোদনা। কৃষক বলছেন, সরিষা চাষে খরচ ও পরিশ্রম দুই-ই কম। তেলের দাম অতীতের যেকোনো সময়ের তুলনায় ভালো। উৎপাদন বাড়লে দেশেও ভোজ্যতেলের ঘাটতি পূরণে ভূমিকা রাখবে সরিষা।

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, ২০২২-২৩ অর্থবছরে ৩ হাজার ১৩৫ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়। এ থেকে উৎপাদন হয়েছে ৪ হাজার ২০১ টন। এর মধ্যে সদর উপজেলায় ২৭৮ হেক্টর, আলমডাঙ্গায় ২ হাজার ১৫০, দামুড়হুদায় ৩৫৭ ও জীবননগর উপজেলায় ৩৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়। ওই সময় সদর উপজেলার ৭৪০ কৃষককে ২ লাখ ৯৬ হাজার, আলমডাঙ্গার ৭ হাজার ৩৫০ কৃষককে ২৯ লাখ ৪০ হাজার, দামুড়হুদার ১ হাজার ১৬০ কৃষককে ৪ লাখ ৩১ হাজার ৩৫৬ ও জীবননগর উপজেলার ১ হাজার ২৫০ কৃষককে ৫ লাখ টাকার প্রণোদনা দেয়া হয়।

২০২৩-২৪ অর্থবছরে ৩ হাজার ৫১৫ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়। এ থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ হাজার ২৩২ টন। এর মধ্যে সদর উপজেলায় ৩১০ হেক্টর, আলমডাঙ্গায় ২ হাজার ৪৮৫, দামুড়হুদায় ৩১০ ও জীবননগর উপজেলায় ৪১০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়। এ অর্থবছরে সদর উপজেলার ১ হাজার ১২০ কৃষককে ৬ লাখ ২৬ হাজার ৬৪০ টাকা প্রণোদনা দেয়া হয়। এছাড়া আলমডাঙ্গা উপজেলার ৮ হাজার ৬৪০ কৃষককে ৪৮ লাখ ৩৪ হাজার ৮০ টাকা, দামুড়হুদার ১ হাজার ৪৩০ কৃষককে ৭ লাখ ২৫ হাজার ১০ ও জীবননগর উপজেলার ১ হাজার ৪১০ কৃষককে ৭ লাখ ১৪ হাজার ৮৭০ টাকার প্রণোদনা দেয়া হয়।

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিভাস চন্দ্র সাহা বণিক বার্তাকে বলেন, ‘জেলার চারটি উপজেলায় আমন ধান আবাদের পর এবং বোরো চাষের আগ পর্যন্ত বেশির ভাগ জমি অনাবাদি থাকে। কোনো কোনো কৃষক প্রণোদনা পেয়ে পড়ে থাকা জমির কিছু অংশে সরিষার আবাদ করেন। আবাদ বাড়ায় উৎপাদনও বাড়ছে। যদি জেলার বেশির ভাগ কৃষককে সরিষা আবাদে সম্পৃক্ত করা যায়, তাহলে এ জেলা থেকে ভোজ্যতেল উৎপাদন বাড়বে।’

এবার কৃষকরা টরি-৭ এবং বারি-৯, ১৩ ও ১৪ জাতের সরিষা বেশি আবাদ করেছেন। সাধারণত সরিষা ঘরে তুলতে ৮৫-৯০ দিন সময় লাগে।

শৈলগাড়ীর কৃষক আজিজুল বলেন, ‘আমার এক বিঘা জমিতে তিন মণের মতো সরিষা উৎপাদন হবে। এ সময়ে জমি পড়েই থাকে। সরিষা লাভজনক হবে বলে ধারণা করছি। এক বিঘা জমিতে ২০০০-২৫০০ টাকা খরচ হয়েছে। তিন মণ সরিষার বাজার মূল্য ১২ হাজার টাকা পাওয়া যাবে। সরিষা ওঠার পর এ জমিতে ধান চাষ করব।’

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আমিরুল হক বণিক বার্তাকে বলেন, ‘চুয়াডাঙ্গার মাটি সরিষা চাষের জন্য বেশ উপযোগী। টরি-৭ জাতের সরিষা প্রতি বিঘায় তিন থেকে সাড়ে তিন মণ, রাই-৫ জাতের সরিষা তিন থেকে সাড়ে তিন মণ, বারি জাতের ৭, ৮, ৯, ১০, ১১ সরিষা ছয়-আট মণ, বারি-১২ জাতের সরিষা পাঁচ-ছয় মণ ও বারি-১৩ ও ১৪ জাতের সরিষা প্রতি বিঘায় সাত-নয় মণ উৎপাদন হয়।’
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

দেশের ভাবমূর্তি রক্ষা ও উজ্জ্বল করার দায়িত্ব সকল ধর্মের মানুষের : ধর্ম উপদেষ্টা

#

মার্চ মাসের প্রথম ২৯ দিনে ২০ হাজার কোটি টাকা এলো প্রবাসী আয়ের

#

ফ্যাসিজমের কালো ছায়া এখনো কাটেনি : ডা. শফিকুর রহমান

#

বিশেষ ব্যবস্থায় রোজায় চলবে ট্রাফিক নিয়ন্ত্রণ

#

পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

#

বাজার তদারকি করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

#

শহীদ মিনার আমাদের প্রতিরোধ ও বিজয়ের প্রতীক : তথ্য উপদেষ্টা মাহফুজ

#

রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক বিকেল ৩টায়

#

‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক’ সহ-সমন্বয়কের বাড়ির দেয়ালে লেখা

#

ঢাকা সিএমএইচে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ দুইজন ছাত্রের সফল অস্ত্রোপচার

সর্বশেষ

#

ববিতার হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

#

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মার্কিন কংগ্রেস সদস্যের অভিনন্দন

#

কুমিল্লা শিক্ষাবোর্ডে জুনিয়র বৃত্তি পেয়েছে ৫ হাজার ২৭০ জন শিক্ষার্থী

#

বাংলাদেশের ডিম-মুরগিতে নিষেধাজ্ঞা দিলো সৌদি

#

বিটিভিকে জনগণের প্রচারমাধ্যমে রূপান্তরের উদ্যোগ: তথ্যমন্ত্রীর ঘোষণা

#

জামায়াত আমিরের অসুস্থতার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

#

পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

#

বাংলাদেশে আরো বেশি হারে চীনা বিনিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

#

‘বাংলাদেশ গণতন্ত্রের প্রতি অঙ্গীকারবদ্ধ’, ব্রিটিশ পার্লামেন্টে হাইকমিশনার আবিদা

#

আগামীকাল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৯০তম জন্মবার্ষিকী

Link copied