লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Bortoman Protidin

২১ দিন আগে বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬


#

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আওয়ামী লীগ নেতা ওমর ফারুক হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. আলাউদ্দিন ওরফে আলোকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।  

সোমবার (১১ মার্চ) ভোরে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার কোয়ারিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১১।পরে তাকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।আলাউদ্দিন আলো ওই এলাকার হাফেজ আব্দুল মান্নানের ছেলে।  

র‍্যাব নোয়াখালী-১১ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।  

সংবাদ বিজ্ঞপ্তিতে গোলাম মোর্শেদ জানান, হত্যাকাণ্ডের শিকার ওমর ফারুক চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। স্থানীয় সন্ত্রাসী বাহিনীর সঙ্গে তার দ্বন্দ্ব ছিল। ২০১৫ সালের ১ সেপ্টেম্বর সকালে প্রতিবেশী ইসমাইল হোসেন বাড়ি থেকে ভিকটিম ফারুককে ডেকে নিয়ে যায়।

পরে একটি দোকানে বসে তারা চা পান করছিলেন। কিছুক্ষণ পরই আসামিরা তাকে গুলি করে পালিয়ে যান। পরে আহত অবস্থায় ফারুককে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরদিন নিহতের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে নয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আটজনের বিরুদ্ধে চন্দগ্রঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১৬ সালের ১০ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ১৪ জনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করলে বিজ্ঞ আদালত উক্ত মামলায় নয়জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

তিনি আরও জানান, রায়ের পর থেকে র‍্যাব-১১ সিপিসি-৩ এর অভিযানিক দল পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে ছায়া তদন্ত শুরু করে। পরে গোয়েন্দা নজরদারির মাধ্যমে নোয়াখালীতে অভিযান চালিয়ে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আলাউদ্দিন আলোকে গ্রেপ্তার করা হয়।  

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

অন্তর্বর্তী সরকারের সঙ্গে আছে ইউরোপীয় ইউনিয়ন

#

বিয়ের পর বউকে পতিতালয়ে বিক্রির চেষ্টার অভিযোগে স্বামী গ্রেফতার

#

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেফতার

#

মাদক বিরোধী অভিযানে ৩৪ জন গ্রেপ্তার

#

মাগুরায় ভৌতিক বিদ্যুৎ বিল ৫০৬ কোটি সংশোধনের পর মাত্র ১৯৬৩ টাকা, ফোনে কথা বলে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎমন্ত্রী

#

কুখ্যাত ডাকাত রিয়াজুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব

#

সীতাকুণ্ডে ২৬ মামলার আসামি আব্বাস গ্রেপ্তার

#

সুরমা নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত

#

বেনাপোল এক্সপ্রেসে অগ্নিদগ্ধ আটজনের অবস্থা আশঙ্কাজনক

#

কুমিল্লায় ক্লুলেস হত্যা মামলায় মূলহোতাসহ গ্রেফতার ২

সর্বশেষ

#

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, পদ হারালেন জামায়াত নেতা

#

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

#

কিশোরীকে বিয়ে দিতে রাজি না হওয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

#

৩৯৬টি কবর খুঁড়ে চিরবিদায় নিলেন হাফেজ শিকদার, অপূর্ণ রয়ে গেল ৪০০ ছোঁয়ার ইচ্ছা

#

এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসা শিক্ষক

#

কুমিল্লা কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজের পেছনের গলিতে ছিনতাই

#

কুমিল্লায় ৫ লাখ টাকার পণ্যের কার্টনে মিলল ইট ও বাঁশ

#

ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

#

৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা শিমুল

#

জাইমা রহমানের জন্মদিনে ৬০০ ছাত্রীকে সাইকেল উপহার

Link copied