রোজা রেখে মাথা ব্যথা হলে যা করবেন

Bortoman Protidin

১৪ ঘন্টা আগে মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬


#

রোজা রাখলে রক্তে শর্করার পরিমাণ কমে যায় যার ফলে সারা দিনের ক্লান্তিভাব থেকে শুরু হয় মাথা ব্যথা। তবে আপনি রোজা না ভেঙেও এই মাথা ব্যথা দূর করতে পারবেন।

রমজানে যে মাথা ব্যথা হয় তা কিভাবে দূর করা যায় চলুন জেনে নেওয়া যাক। চিকিৎসকরা এ বিষয়ে পরামর্শ দিয়েছেন।

ক্যাফেইন গ্রহণ না করা; যারা দিনে অতিরিক্ত চা-কফি পান করে অভ্যস্ত তারা যদি হুট করে চা-কফি পান করা কমিয়ে দেন তাহলে মাথা ব্যথা হবে এটাই স্বাভাবিক। এজন্য চা-কফি পান করা কমাতে হবে। প্রতিদিন রোজা শুরুর আগে এক কাপ কফি খেতে পারেন, যা আপনাকে মাথা ব্যথা কমাতে অনেকটা সাহায্য করবে।

হাইপোগ্লাইসেমিয়া,রক্তে শর্করা হঠাৎ নেমে গেলে মাথা ব্যথা হয়।

আপনি যদি সাহরিতে বেশি মিষ্টিজাতীয় খাবার খেয়ে থাকেন, তাহলে রক্তে শর্করার পরিমাণ হুট করে বেড়ে যেতে পারে। আবার কিছুক্ষণ পর তা নেমে যাবে আর তখনই মাথা ব্যথা শুরু হবে। গ্লাইসেমিক সূচক অনুযায়ী টক দই বা হালকা মিষ্টি দই, আপেলের জুস, আঙুরের জুস ইত্যাদি খাবার খাওয়ার চেষ্টা করুন।

ডিহাইড্রেশন, মানুষের মস্তিষ্কে বেশির ভাগ অংশজুড়ে থাকে পানি।

যখন পানির পরিমাণ কমতে শুরু করে তখন হিস্টামাইন তৈরি হয়। আর এই হিস্টামাইনের অভাবে মাথা ব্যথা শুরু হয়। এজন্য সাহরিতে পর্যাপ্ত পরিমাণ পানি পানের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সেই সঙ্গে ঘুম ও বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। বেশির ভাগ ক্ষেত্রে রোজা খোলার পর এই ব্যথা চলে যায়।

তবে আপনি যদি দেখেন মাথা ব্যথার কারণে আপনার রোজায় সমস্যা হচ্ছে, তাহলে আপনাকে আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে। সেই অনুযায়ী সামনে ব্যবস্থা নিতে হবে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন

#

কুমিল্লায় স্কুলে যাওয়ার কথা বলে বেরিয়ে ৯ দিন ধরে নিখোঁজ দশম শ্রেণির ছাত্র

#

প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী

#

মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে কুমিল্লায় শতাধিক সামাজিক, মানবিক সংগঠন ও সচেতন শিক্ষার্থীর ব্যানারে উম্মুক্ত আলোচনা

#

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

#

মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় সৌদি প্রবাসী নিহত

#

কুমিল্লা-চাঁদপুর সড়কে মিলল মরদেহ

#

কুমিল্লায় ৭ম শ্রেণির ছাত্রী জান্নাতুলের মরদেহ মিলল ধানক্ষেতে

#

টার্মিনালে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন

#

সম্পত্তি নিয়ে বিরোধ, বোন ও বোনজামাইয়ের হাতে ভাই খুন

Link copied