মেডিকেল ডিভাইস দেশে তৈরি হলে চিকিৎসা হবে সহজ

Bortoman Protidin

১৯ দিন আগে শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬


#

মেডিকেল ডিভাইস উৎপাদনের দিকে নজর দেওয়ার  আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেছেন, মেডিকেল ডিভাইস আমাদের দেশে সেভাবে তৈরি হয় না। দেশের বাইরে থেকে নিয়ে আসতে হয়। এতে অনেক খরচ গুনতে হয়। যদি দেশেই তৈরি করা যায়, তাহলে দেশেই চিকিৎসা সহজলভ্য হবে। বিভিন্ন কোম্পানিকে এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘এশিয়া এক্সপো-২০২৪’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যখাতের উন্নতির জন্য সবার সহযোগিতা চেয়ে মন্ত্রী বলেছেন, আমি চাই স্বাস্থ্যব্যবস্থা সুন্দর করতে। তাই ওষুধের দাম যদি সহজলভ্য করা যায়, তাহলে আমরা সাধারণ রোগীদের জন্য ভালো কিছু করতে পারবো।

ডা. সামন্ত লাল বলেছেন, ওষুধের দাম কমানো বা বাড়ানোর ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে পরে এ বিষয়ে জানানো হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি এবং যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন বলেছেন, যে ওষুধের কোয়ালিটি (মান) ভালো না, সেটা আসলে ওষুধই না। মানের ব্যাপারে গুরুত্ব দিতে হবে আগে। দেশে ঔষধ শিল্পের সক্ষমতা নিয়ে কোনো সন্দেহ নেই। দেশের চাহিদা পূরণ করে বিদেশেও পাঠানো হচ্ছে। করোনার সময়ও পাঠিয়েছি। এখন আমাদের কোয়ালিটির ব্যাপারে গুরুত্ব দিতে হবে।

সরকারকে সবসময় স্বাস্থ্যখাত নিয়ে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে জানিয়ে তিনি বলেন, স্বাস্থ্য খাতে একসঙ্গে কাজ না করলে বিপদ হতে পারে। অন্যদিকে ওষুধের উৎপাদন খরচ যেভাবে বেড়েছে সেভাবে আমরা ওষুধের দাম বাড়াইনি। তবে যেসব জায়গায় ওষুধের দাম অ্যাডজাস্ট করতে হবে সেসব জায়গায় অ্যাডজাস্ট করা হবে।

 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

কৃষিমন্ত্রী হাজী ইয়াসিনের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর নৈশভোজের ছবি প্রকাশ

#

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

#

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী

#

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

#

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

#

ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

Link copied