মদের দোকানে তাণ্ডব চালিয়ে মদ খেয়ে মাতাল হয়ে পড়ে রইল র‌্যাকুন

Bortoman Protidin

২১ ঘন্টা আগে বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬


#

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে ঘটে গেল এক ব্যতিক্রমী ঘটনা। থ্যাংকসগিভিং উপলক্ষে বন্ধ থাকা একটি মদের দোকানে ঢুকে এক বন্য র‌্যাকুন স্কচসহ কয়েক ধরনের মদ পান করে অচেতন হয়ে পড়ে ছিল বলে জানিয়েছে দোকান কর্তৃপক্ষ।

ঘটনাটি ঘটে চলতি সপ্তাহের শুরুতে অ্যাশল্যান্ড এলাকার এবিসি নামে মদের দোকানটিতে। শনিবার (২৯ নভেম্বর) কর্মীরা দোকানে এসে দেখতে পান, দোকানের ভেতর ভাঙা কাচের টুকরো ছড়িয়ে রয়েছে, মেঝে জুড়ে মদ গড়িয়ে পড়েছে, আর বাথরুম ও ডাস্টবিনের মাঝখানে পড়ে আছে এক মাতাল র‌্যাকুন।

দোকানের নিচের তাক থেকে নিজের মতো করেই কয়েকটি বোতল খুলে মদ পান করেছিল প্রাণীটি। ঘটনাস্থলে পৌঁছান হ্যানোভার কাউন্টি অ্যানিমাল প্রোটেকশন অ্যান্ড শেল্টারের কর্মকর্তা সামান্থা মার্টিন। তিনি জানান, র‌্যাকুনটি দোকানের ছাদের একটি টাইল ভেঙে সরাসরি নিচে পড়ে এবং এরপর দোকানজুড়ে তাণ্ডব চালাতে গিয়ে যা পায় তাই গিলতে শুরু করে।

উদ্ধারকর্মীরা জানান, র‌্যাকুনটিকে তুলে নেওয়ার আগে কিছুক্ষণ অপেক্ষা করা হয় যাতে তার হুঁশ ফেরে। কয়েক ঘণ্টা ঘুমানোর পর দেখা যায়, প্রাণীটির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, যদিও হালকা হ্যাংওভার ছিল। পুরোপুরি স্বাভাবিক হয়ে ওঠার পর সেটিকে আবার নিরাপদে বনে ছেড়ে দেওয়া হয়। দোকানটির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে প্রাণীটি উদ্ধারে পেশাদার সহায়তার জন্য হ্যানোভার কাউন্টি অ্যানিমাল প্রোটেকশন অ্যান্ড শেল্টারকে ধন্যবাদ জানানো হয়েছে।

এই অদ্ভুত ঘটনার বিষয়ে কর্মকর্তা সামান্থা মার্টিন হাসতে হাসতে বলেন, একজন অ্যানিমাল কন্ট্রোল অফিসারের জীবনে এ তো আরেকটা সাধারণ দিন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লা-৯ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক দপ্তর সম্পাদক মোঃ শফিকুর রহমান

#

থার্টি ফার্স্ট নাইটে বন্ধ থাকবে যেসব সড়ক

#

১০ জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার পূর্বাভাস

#

খোলা জায়গায় মল ত্যাগ করতে গিয়ে অস্ট্রেলিয়ায় ধরা পড়লো এক ভারতীয় যুবক

#

৪৯৩ উপজেলা চেয়ারম্যানকে অপসারণ, দায়িত্বে ইউএনওরা

#

৫ টাকা নিয়ে বিবাদ, বড় ভাইয়ের মারধরে প্রাণ গেল ছোট ভাইয়ের

#

অবস্থা পুনরায় সংকটাপন্ন : খালেদা জিয়ার জন্য আইসিইউ প্রস্তুত, সিসিইউতেই চলছে নিবিড় চিকিৎসা

#

৪ জেলায় শৈত্যপ্রবাহ,বৃষ্টির আভাস

#

সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ ৩ মোটরসাইকেল আরোহী নিহত

#

আল্লাহ আমার ভাইকে রক্ষা করুন: হাসনাত

সর্বশেষ

#

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিচ্ছে না ভারত

#

ছিনতাইকারীর হাতের কবজি কেটে দিল জনতা

#

সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

#

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

#

কার্যালয়ে আসেননি কর্মকর্তা ও কর্মচারীরা, বারান্দায় বসে ছিলেন প্রতিমন্ত্রী

#

বাবার কাছে নালিশ দিতে চাওয়ায় ছোট ভাইকে হত্যা, বড় ভাইসহ গ্রেফতার ২

#

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

#

নিউইয়র্কে শ্রমিকের কাজ করছেন জায়েদ খান

#

হারিয়ে যাওয়া ৫০ মোবাইল প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ

#

কুমিল্লায় দি মোঘল এম্পায়ারের কাচ্চি ও শরবত তৈরির মান দেখে প্রশংসা করলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

Link copied