ভারতীয় গৃহবধূ স্বামী-সন্তান ছেড়ে প্রেমিক নিয়ে পালিয়ে এসে বিজিবির হাতে আটক

Bortoman Protidin

৭ দিন আগে শনিবার, অক্টোবর ২৪, ২০২৬


#

ভারতীয় এক গৃহবধু সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে প্রেমিকের হাত ধরে বাংলাদেশে পালিয়ে এসেছেন। স্বামী-সন্তান ছেড়ে প্রেমিককে বিয়ে করে সংসার বাধার উদ্দেশে বাংলাদেশে আসে ঘর বাঁধার জন্য। কিন্তু তাদের সে আশা পূরণ করতে দেয়নি বিজিব'র সদস্যরা।

দালালের মাধ্যমে সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশে প্রবেশের সময় প্রেমিকের সহযোগীসহ বিজিবির সদস্যদের হাতে আটক হয়েছেন ভারতীয় ওই গৃহবধু।

রবিবার ( ১৯ জানুয়ারী ) বিকালে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ী সীমান্তের ৯৩৩ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের পাশে বালাতাড়ী গ্রামে ঘটনাটি ঘটেছে। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধীন বালারহাট বিজিবি ক্যাম্পের সদস্যরা রবিবার সন্ধ্যায় বাংলাদেশী সহযোগী সহ আটক দুই ভারতীয় নাগরিককে ফুলবাড়ী থানায় সোপর্দ করেছেন।

আটককৃতরা হলেন, ভারতের পুর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার ধামাই গ্রামের বাবর আলী মন্ডলের মেয়ে এক সন্তানের জননী রেশমা মন্ডল (২৮), দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উশতি থানার গড়খালী গ্রামের দেবকুমার সাপুইয়ের ছেলে সৌরভ কুমার সাপুই (১৮) এবং সহযোগী কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কাশিরডারা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ইউসুফ আলী (২২)।

এ প্রঙ্গসে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, সন্ধ্যায় বিজিবি ভারতীয় এক নারী, এক যুবক ও তাদের সহযোগী এক বাংলাদেশীসহ তিনজনকে থানায় সোপর্দ করেছে। এ ব্যাপারে বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ জানান, সন্ধ্যায় বিজিবি ভারতীয় এক নারী, এক যুবক ও তাদের সহযোগী এক বাংলাদেশী সহ তিনজনকে থানায় সোপর্দ করেছে। এ ব্যাপারে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

পরকীয়া করে গোপন ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে মাওলানা মিরাজ গ্রেফতার

#

হাসপাতালে মৃত্যুশয্যায় মা, চিকিৎসার টাকা নিয়ে উধাও ছেলে

#

সিভিল সার্জন সম্মেলন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

#

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু আগামীকাল

#

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২০ হাজার ডলার দিলো চীন

#

কুমিল্লায় ফুটপাতে হকার বসিয়ে ভাড়া, ৮ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত

#

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিরোধে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : তথ্য উপদেষ্টা

#

কক্সবাজারের চকোরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযানে প্রাণ গেল তরুণ সেনা কর্মকর্তার

#

নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

#

প্রতিকূল পরিস্থিতিতে আনসাররা সঠিকভাবে দায়িত্ব পালন করেছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ

Link copied