বাড়ল এলপি গ্যাসের দাম

Bortoman Protidin

২ দিন আগে সোমবার, এপ্রিল ৬, ২০২৬


#

চলতি জানুয়ারিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ল। ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আজ রোববার (০৪ জানুয়ারি) নতুন এ মূল্য ঘোষণা করে বিইআরসি। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, ভোক্তা পর্যায়ে জানুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ২৫৩ টাকা থেকে ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া অটোগ্যাসের দাম ৫৭ টাকা ৩২ পয়সা থেকে ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে ডিসেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১২৫৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। পাশাপাশি অটোগ্যাসের দাম তখন ১ টাকা ৭৪ পয়সা বাড়িয়ে ৫৭ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়।

বিইআরসির নতুন দাম নির্ধারণ অনুযায়ী, বেসরকারি এলপিজির মূল্য সংযোজন করসহ প্রতি কেজির দাম নির্ধারিত হয়েছে ১০৮ টাকা ৮৩ পয়সা। গত মাসে এ দাম ছিল ১০৪ টাকা ৪১ পয়সা। ফলে চলতি মাসে প্রতি কেজিতে দাম বেড়েছে ৪ টাকা ৪২ পয়সা। এই দরের ভিত্তিতে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের মূল্য নির্ধারণ করা হবে। বাজারে বর্তমানে বিভিন্ন ওজনের এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে।

এদিকে সরকারি কোম্পানির সরবরাহ করা সাড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে ৮২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে গাড়িতে ব্যবহৃত এলপিজি (অটো গ্যাস) প্রতি লিটার দাম নির্ধারণ করা হয়েছে ৫৯ টাকা ৮০ পয়সা। গত মাসে যা ছিল ৫৭ টাকা ৩২ পয়সা।

প্রসঙ্গত, ২০২১ সালের এপ্রিল থেকে বিইআরসি নিয়মিতভাবে এলপিজির দাম নির্ধারণ করে আসছে। এলপিজি উৎপাদনের প্রধান উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এই দুই উপাদানের দাম প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো, যা সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। এই সৌদি সিপিকে ভিত্তিমূল্য হিসেবে ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি। আমদানিকারক কোম্পানিগুলোর চালান (ইনভয়েস) মূল্য থেকে গড় করে পুরো মাসের জন্য ডলারের বিনিময় হার হিসাব করা হয়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

হাদির খুনিদের ফেরত না দেওয়া পযর্ন্ত ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন: মাহফুজ

#

বৃহস্পতিবার ‘শহীদি মার্চ’ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

#

দুর্নীতিকে কোনো অবস্থাতেই সহ্য করা হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

#

বিএনপি ক্ষমতায় গেলে সবাই বিনা মূল্যে ইন্টারনেট পাবে : মাহদী আমিন

#

ভূমি অফিসে ঘুষ নেওয়া নিয়ে কড়া বার্তা দিলেন সমন্বয়ক হাসনাত

#

বুড়িচংয়ে অটোচালক হত্যার ঘটনায় মূল আসামি র‌্যাবের হাতে গ্রেফতার

#

নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা, প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা

#

জনগণ চায় প্রকৃত সংস্কার শেষে জাতীয় নির্বাচন: উপদেষ্টা আসিফ মাহমুদ

#

সকল ধর্মের মানুষ শান্তি ও সৌহার্দ্যের মধ্যে বসবাস করে আসছে : গণশিক্ষা উপদেষ্টা

#

বাংলাদেশ প্রেস কাউন্সিল-এর উদ্যোগে কুমিল্লায় গণমাধ্যম বিষয়ক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত

Link copied