বাড়ছে না ভোজ্যতেলের দাম: বাণিজ্যমন্ত্রী

Bortoman Protidin

১ ঘন্টা আগে রবিবার, এপ্রিল ১২, ২০২৬


#

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিতদেশে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না। রোববার (১২ এপ্রিল) দেশের ভোজ্যতেল সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা বৈঠকের পরে সাংবাদিকদের এ কথা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, এ সময় দেশের মানুষ মধ্যপ্রাচ্যে যুদ্ধসহ বৈশ্বিক নানা কারণে শঙ্কার মধ্যে আছে। আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে, এর মধ্যে যেন কোনো পণ্যের দাম না বাড়ে। সেটি লক্ষ্য হিসেবে নিয়ে আমরা পদক্ষেপ নেব।

তিনি বলেন, ভোজ্যতেল নিয়ে আমরা নিয়মিত বসি। এটি একটি সংবেদনশীল পণ্য। এটির দাম বাড়লে ক্রেতারা নাখোশ হন। এজন্য নিয়মিত বিরতিতে আমরা দেশের তেলের সরবরাহ পরিস্থিতি, আমদানি পর্যালোচনা করি। তবে এ বৈঠকে দাম বাড়ানোর বিষয়ে এখনো বলার মতো কোনো কিছু হয়নি।

বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সময় দেশের ভোজ্যতেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) থেকে ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়ে রেখেছিল মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এর কয়েকদিন আগে বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে তারা এ প্রস্তাব দিয়েছিল।

বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) প্রস্তাবটি যাচাই-বাছাই করে দাম না বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।

এদিকে আজ (১২ এপ্রিল) অনুষ্ঠিত দুই দফা বৈঠকে দেশের তেল সরবরাহকারীদের দাম না বাড়িয়ে মুনাফা সমন্বয়ের জন্য কিছু বাড়তি সুবিধা দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। তবে কী ধরনের সুবিধা দেওয়া হবে, সে বিষয়টি চূড়ান্ত হয়নি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির - স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

#

কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ যাত্রী আটক

#

ঢাকা বরিশাল মহাসড়কে চলন্ত বাসে আগুন

#

এক দিনের ব্যবধানে চবিতে ফের ‘কিং কোবরা’ উদ্ধার

#

পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ, না ফেরার দেশে চবি শিক্ষার্থী

#

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আইওআই ওশান একাডেমি

#

প্রশাসনিক কাঠামোয় দুর্নীতির প্রভাবে কর্মকর্তারা অনিয়মে জড়িয়ে পড়েন-কুসিক প্রশাসক

#

বাড়ছে না ভোজ্যতেলের দাম: বাণিজ্যমন্ত্রী

#

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

#

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে কোনো দলের ব্যানারে দেখতে চাই না: সারজিস

Link copied