ফরিদপুরে খন্দকার নাসিরের গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়

Bortoman Protidin

২৯ দিন আগে শনিবার, আগস্ট ২৯, ২০২৬


#

মুকুল বসু, ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বলেছেন, 'আজ স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি, মিটিং করতে পারছি শুধুমাত্র আমাদের দেশের ছাত্রসমাজের অগ্রণী ভূমিকার কারণে। তপ্ত বুলেটের সামনে তারা যেভাবে বুক চিতিয়ে দিয়েছে তার কাছে স্বৈরাচার হাসিনা হার মেনেছে এবং দেশ ছেড়ে পালিয়েছে।'

শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর বাজারে নিজ বাসভবনে গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, 'আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব সুস্পষ্টভাবে বলেছেন কোথাও কোন লেবেলে কোন দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি করা যাবে না। দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজি এগুলো যারা করতে গিয়েছে, দলের নজরে এসেছে তাদের বিরুদ্ধে দল থেকে কঠিন ব্যবস্থা নিয়েছে। ৫ আগস্টের আগে বিএনপি করার জন্য হাতে ধরে, পায়ে ধরে মুষ্টিমেয় লোক ছাড়া কাউকেই পাওয়া যায়নি, আজকে বিএনপি করার জন্য লোকের কোন অভাব নেই। আমাদের দলের স্পষ্ট নির্দেশ আছে আওয়ামী লীগের যারা কুখ্যাত সন্ত্রাসী, নির্যাতনকারী, জুলুমবাজ, তাদের দলে নেওয়াতো দূরের কথা, তাদের সাথে কথাটি পর্যন্ত বলা যাবে না। এটাকে উপেক্ষা করে এই দলের ভেতর নানাভাবে চক্রান্ত চলছে, সেই দলীয় চক্রান্ত আমরা দলীয়ভাবে মোকাবেলা করব। আপনারা দেখেছেন, যারা কোনদিন দল করে নাই, অতি সম্প্রতি আবু জাফরের বিএনএমের পক্ষে নির্বাচন করায় দল থেকে থেকে বহিস্কৃত হয়েছে সেসব বহিষ্কৃত লোকেরা এবং আওয়ামী লীগের পদধারী নয় কিন্তু সমর্থক এমন, বিশেষ করে বোয়ালমারী থানা আওয়ামী লীগের সভাপতি, সভাপতির সমর্থকরা, বিএনএম মিলে বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা চলছে। দুই দিন আগে একটা মিছিল হয়েছে, আমাদের কাছে ছবি আছে, ছবিতে দেখেছি ওই বিএনএম এবং বিএনপি থেকে বহিষ্কৃত লোকেরা মিছিলে আছে। আমরা আমাদের নেতৃবৃন্দকে এ ব্যাপারে সতর্ক করেছি। দলীয় হাই কমান্ডও অবগত আছে।'

খন্দকার নাসিরুল ইসলাম আরো বলেন, 'আমি ১৩৭টি মামলার আসামী। বিএনপি করার কারণে আমার মাকে মারা হয়েছে, আমার বাড়িঘর লুট করা হয়েছে। আমি বিএনপির কোন বড় নেতা নই, কিন্তু বিএনপির পরীক্ষিত কর্মী।

খন্দকার নাসির মতবিনিময়ের এক পর্যায়ে বলেন, 'পুলিশ এবং শিক্ষকদের বেতন বাড়ায় দিতে হবে। তাদের সর্বোচ্চ বেতন দিতে হবে।'

মতবিনিময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ আফসার উদ্দিন, সাবেক পৌর মেয়র আব্দুল শুকুর শেখ, পৌর বিএনপির সাবেক সহ সভাপতি খান আতাউর রহমান, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সঞ্জয় কুমার সাহা, যুবদলের সাবেক সভাপতি মাহবুবুর রশীদ হেলাল, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মহিবুল ইসলাম তুহিন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন প্রমুখ।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

৫ আগস্ট জনগণ আ. লীগের বিরুদ্ধে রায় দিয়েছে, তারা আর রাজনীতি করতে পারবে না : নাহিদ

#

স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধান উপদেষ্টার

#

ছাত্র আন্দোলনে আহতদের পুনর্বাসিত করা হবে: সমাজকল্যাণ উপদেষ্টা

#

মোদীকে ড. ইউনূসের টেলিফোন, যা কথা হলো

#

কুমিল্লা সিটি করপোরেশন তদন্ত কমিটিকে বর্তমান স্থানে নতুন নগর ভবন করার পক্ষে মত দিয়েছেন নগরবাসী

#

১৪ জুন কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

#

নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. ইউনূস

#

তারেক রহমানের ৬০তম জন্মদিন আজ,অনুষ্ঠান না করার নির্দেশ

#

টানা ১০ দিনের কর্মসূচি ঘোষণা দিল বিএনপি

#

ভারতের বিধিনিষেধ আমাদের জন্যে আত্মনির্ভরশীলতার সুযোগ: উপদেষ্টা আসিফ মাহমুদ

সর্বশেষ

#

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

#

ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

#

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আগামী ২০ আগস্ট, ২০২৬ অনুষ্ঠিত হবে

#

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

#

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, শিগগিরই দল হিসেবে বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

#

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট সংসদে পাস

#

তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের

#

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

Link copied