প্রেমের টানে শ্রীলঙ্কার তরুণী চট্টগ্রামে

Bortoman Protidin

২১ দিন আগে শনিবার, নভেম্বর ২৮, ২০২৬


#

এবার শ্রীলঙ্কার এক তরুণী প্রেমের টানে চট্টগ্রামের ফটিকছড়িতে ছুটে এসেছেন। ফটিকছড়ি এলাকার এক যুবকের সঙ্গে দুবাইয়ে পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

শুক্রবার (৭ জুন) নগরীর জিইসি মোড়ে একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।

জানা যায়, ফটিকছড়ি পৌরসভার ৫ নম্বর মুনাফখিল এলাকার মোহাম্মদ এজাহার মিয়ার ছেলে মোহাম্মদ মোরশেদ। ২-৩ বছর আগে দুবাইয়ে চাকরি সূত্রে শ্রীলঙ্কান তরুণী ফাতিমা ফাজলা পচলার সঙ্গে পরিচয় হয়। একপর্যায়ে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়। পরে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। বিয়ে উপলক্ষে পচলা ও তার পরিবার বাংলাদেশে এসেছে।

এ দম্পতিার বিবাহ নিকাহ রেজিস্ট্রার কাজী মাওলানা দিদারুল আলম বলেন, উভয় পরিবারের সম্মতিতে এই বিয়ে সম্পন্ন হয়। ফাতিমা ফাজলা চপলার বাবার নাম মোহাম্মদ রাজাব ও মাতার নাম ফাতিমা ফিয়াজা। তার জাতীয়তা শ্রীলঙ্কান।

বরের ভাই মো: রাকীব বলেন, ভাবীর বাড়ি শ্রীলঙ্কায়, দুবাইয়ে তাদের পরিচয়। বিয়ের কাবিন ধরা হয়েছে ১ লাখ ১ টাকা। ভাই-ভাবী সুখেই আছেন।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

খোলা আকাশের নিচে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব

#

মৃত্যুর গুজবে বিক্ষোভ, থানায় হাজির হয়ে সুস্থতার কথা জানালেন নারী শ্রমিক

#

গোপালগঞ্জে ৭৪ এর দুর্ভিক্ষ নেমে এসেছে: রাশেদ খাঁন

#

সেনাপ্রধানকে পাশে বসিয়ে সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

#

হিজাব ছাড়া কনসার্টে গান পরিবেশন, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বার বেত্রাঘাত

#

স্বামীকে ঘুম থেকে তুলে নিয়ে নারীকে ধর্ষণ করলেন বাড়িওয়ালার ছেলে

#

গ্রামীণ ব্যাংকে আগুন দিয়ে পালানোর সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

#

মারা গেছেন অভিনেতা সোহেল খান

#

স্ত্রীর ক্যানসার, নিজের দুই কিডনিতে সমস্যা, তবু থামেননি জুয়েল

#

মৃত্যুর কাছে হার মানল মিফতাহুল, থেমে গেল আইনজীবী হওয়ার স্বপ্ন

Link copied