প্রেমিকার সঙ্গে ঝগড়া, ভিডিও কলে রেখেই প্রাণ দিলেন প্রেমিক

Bortoman Protidin

১৭ দিন আগে শনিবার, এপ্রিল ২৫, ২০২৬


#

মাদারীপুরে প্রেমিকাকে ভিডিও কলে রেখে গলায় দড়ি পেঁচিয়ে অনিক আশ্চর্য (৩৫) নামে এক চিকিৎসক আত্মহত্যা করেছেন।

সোমবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের শিমুলতলা এলাকার নূর জাহান কমিউনিটি সেন্টারের তৃতীয়তলার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত অনিক পাশের এক নম্বর ব্রিজ এলাকার সিটি হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের জরুরি বিভাগের (ডিএমএফ) চিকিৎসক ছিলেন। তিনি রাজৈর উপজেলার বাজিতপুর গ্রামের পল্লী চিকিৎসক অঞ্জন আশ্চর্যের ছেলে।

জানা গেছে, ৮ বছর ধরে ওই হাসাপাতালে কর্মরত ছিলেন অনিক আশ্চর্য। ২৪ ঘণ্টা চিকিৎসা দেয়ার সুবিধার্থে টেকেরহাট নূর জাহান কমিউনিটি সেন্টারের ৩য় তলার ফ্লাটবাসায় ভাড়া থাকতেন। প্রতিদিনের সোমবারও মতো রোগীদের সেবা প্রদান করে অনিক বাসায় আসেন। এ সময় প্রেমিকার সাথে ঝগড়া করে তাকে মেসেঞ্জারে ভিডিও কলে রেখে ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ অনিকের পরিবারের। পাশের রুমে থাকা নৃপন নামে অন্য এক ব্যক্তি আত্মহত্যার বিষয়টি বুঝতে পেরে থানা পুলিশকে খবর দেন। পরে রাজৈর থানা পুলিশ রুমের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করেন।

মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ছায়াবিতান সোসাইটির বার্ষিক সাধারণ সভা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

#

মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ট্রাভেল ব্লগার নিহত

#

এ বছরের ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

#

বগুড়ায় বিএনপি নেত্রীর প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আটক

#

বউভাতে নবদম্পতিকে অকটেন উপহার দিলেন বন্ধুরা

#

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুন, মরদেহ মিলল ফুটপাতে

#

ফেসবুকে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেফতার

#

বন্ধুর বিয়েতে জুতা চুরি ঠেকিয়ে ভাইরাল শাহরুখপুত্র আরিয়ান খান

#

অন্তঃসত্ত্বা অবস্থায় রাকা ও কিং এর শুটিং চালিয়ে যাবেন দীপিকা

#

শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

Link copied