প্রবীণ আব্দুল গণি জমাদ্দার দম্পতির পাশে দাঁড়ালেন তারেক রহমান

Bortoman Protidin

১৬ দিন আগে বুধবার, এপ্রিল ১, ২০২৬


#
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান পটুয়াখালীর সদর উপজেলার ছোট বিঘাই গ্রামের অসহায় প্রবীণ আব্দুল গণি জমাদ্দার দম্পতির পাশে দাঁড়িয়েছেন।
সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়— পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আবাসন প্রকল্পে বিদ্যুৎবিহীন জরাজীর্ণ ঘরে বসবাস করছেন আব্দুল গণি জমাদ্দার (৭০) ও তার স্ত্রী মমতাজ বেগম (৫০)। কর্মহীন, অসুস্থ এবং ভরণপোষণের কেউ না থাকায় দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন এই প্রবীণ দম্পতি। আঁধার ঘরে, অনাহারে-অর্ধাহারে দিন কাটানোর করুণ বাস্তবতা উঠে আসার পর বিষয়টি জাতীয়ভাবে আলোচনায় আসে।

অসহায় এই প্রবীণ দম্পতির মানবেতর জীবনযাপনের বিষয়টি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নজরে আসে। এরপর তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন তাদের পাশে দাঁড়াতে।
আজ রবিবার (১৬ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে সংশ্লিষ্ট এই প্রবীণ দম্পতির সাক্ষাৎ করেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।
মানবিক এই সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এসময় প্রবীণ আব্দুল গণি জমাদ্দার দম্পতির হাতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন তিনি। পাশাপাশি তারেক রহমান-এর পক্ষ থেকে অসহায় এই দম্পতির প্রতি সহমর্মিতার বার্তা পৌঁছে দেন রুহুল কবির রিজভী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন। তিনি তার বক্তব্যে প্রবীণ আব্দুল গণি জমাদ্দার দম্পতির পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন।
সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ ও ফরহাদ আলী সজীব।
এছাড়া আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপি’র সভাপতি স্নেহংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন, সাবেক যুবদল নেতা তৌফিক আলি খান কবির, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক রাজু আহমেদ, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, বনানী বিএনপি নেতা সায়হাম সিকান্দার পাপ্পু এবং পটুয়াখালী জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মীরা।
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

নাগরিককে দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হয়ে উঠতে পারে না: তারেক রহমান

#

কুড়িগ্রামে ঘাতক ট্রাক কেড়ে নিল ২ স্কুল ছাত্রের প্রান

#

সেনাবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের প্রতিনিধি দল

#

বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন মন্ত্রিসভার শপথ

#

চট্টগ্রাম থেকে ১৪ মে হজ ফ্লাইট শুরু

#

রোজায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে: হাইকোর্ট

#

সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার

#

নাঙ্গলকোটে আইসিটি ফর এডুকেশন অ্যাম্বাসেডর কৃতি শিক্ষকদের সংবর্ধনা

#

খ্রিষ্টান সম্প্রদায়সহ সকলকে দেশের উন্নয়নে এগিয়ে আসার উদাত্ত আহ্বান প্রধান উপদেষ্টার

#

আজ থেকে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু

সর্বশেষ

#

জ্বালানি সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস যুক্তরাষ্ট্রের

#

৫ এপ্রিল থেকে দেওয়া হবে হামের টিকা

#

সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

#

আইজিপির সঙ্গে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

দিল্লি সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠকে বসছেন পররাষ্ট্রমন্ত্রী

#

জুলাই যোদ্ধাদের সুরক্ষায় সংসদে বিল পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

ক্রীড়া কার্ড ও ভাতা কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

#

৩০ এপ্রিল শুরু হবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

#

খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

#

এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে পাওয়া যাবে হামের টিকা : স্বাস্থ্যমন্ত্রী

Link copied