পুলিশ ফাঁড়িতে আক্রমণ চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার তিনজন

Bortoman Protidin

৩ দিন আগে রবিবার, মার্চ ২৯, ২০২৬


#

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে আটক এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ ডিসেম্বর) বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন রহমত (৪৩), আশিকুজ্জামান (২৫) ও ইমদাদুল ইসলাম (২৭)। তারা সবাই সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর এলাকার সানাপাড়া গ্রামের বাসিন্দা।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদুর রহমান (পিপিএম) জানান, বেতনা নদী থেকে অবৈধভাবে খনন করা মাটি লুটের অভিযোগে ২৪ ডিসেম্বর সকাল ১০টার দিকে কিসমত আলীকে মাটিভর্তি একটি ট্রলিসহ আটক করা হয়। পরে তাকে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে নেওয়া হলে সকাল সাড়ে ১১টার দিকে তার স্বজন ও সহযোগীরা ফাঁড়িতে হামলা চালায় এবং জোরপূর্বক তাকে ছিনিয়ে নেয়।হামলার সময় বাধা দিতে গেলে ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মাহাবুর রহমান ও কনস্টেবল মেহেদী হাসান আহত হন বলে জানান তিনি।ওসি আরও বলেন, সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট ধারায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল (বিপিএম)-এর নির্দেশে অভিযানে নেমে তিনজনকে গ্রেপ্তার করা হয়, যারা হামলার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।এর আগে এ ঘটনায় কিসমত আলীসহ আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছিল।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

#

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

#

তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

প্রেমিকার সঙ্গে ঝগড়া, ভিডিও কলে রেখেই প্রাণ দিলেন প্রেমিক

#

সংবাদ প্রকাশের প্রতিশোধে সাংবাদিকদের ওপর হামলা, গ্রেপ্তার ১

#

জাপানের মেট্রো স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে বেগম খালেদা জিয়ার মৃত্যুর শোক বার্তা

#

প্রার্থিতা প্রত্যাহার করেছেন কুমিল্লা-৬ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ইয়াছিন

#

কলা কেন সোজা হয় না?

#

আবাসিক হোটেল থেকে নারীর মরদেহ উদ্ধার , স্বামী আটক

#

বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত দ্রুতই শুরু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Link copied