পুলিশের অভিযানে নকলায় ১০ পলাতক আসামী গ্রেপ্তার

Bortoman Protidin

২৭ দিন আগে মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬


#

শেরপুরের নকলা থানা পুলিশ বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেপ্তারের অভিযান শুরু করেছে।

এ অভিযানের অংশ হিসেবে শুক্রবার (৯ ফেব্রুয়ারী) রাত থেকে আজ ১০ ফেব্রুয়ারী সকাল পর্যন্ত নকলা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ বিভিন্ন মামলার ১০জন পলাতক আসামীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের বন্দটেকি এলাকার আসাদুজ্জামানের পুত্র নাজমুল (৩০), রহুল আমিন (৩০), মৃত আফছর আলীর পুত্র এনামুল (৬০), নজরুল ইসলাম (৪০), জিয়ারুল মিয়া (৩৮), এনামুল হকের পুত্র হান্নান মিয়া (২৭), পৌরসভাধীন চরকৈয়া গ্রামের মৃত. দুদু মিয়ার পুত্র রানা মিয়া (৪০), আনার মিয়া (৩৫), এনামুল মিয়া (২৭), সিরাজুল ইসলাম (৩৩)।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল কাদের মিয়া জানান, ১০ জনের সবাই দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলো। থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেন। পরে গ্রেপ্তারকৃতদের আজ দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, যা জানাল পেট্রোবাংলা

#

লাখ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক সার্ভেয়ার আসাদুল

#

যে সাপ আপনারা নাচাচ্ছেন, সেই সাপই একদিন ছোবল দেবে: জামায়াত আমির

#

ভারতীয় নাগরিকের পায়ুপথ থেকে দেড় কোটি টাকার সোনার বার উদ্ধার

#

আসামে মসজিদ গুঁড়িয়ে দেওয়ার আগে নারীদের কান্না ও মোনাজাত

#

ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা

#

নামাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ২ বৃদ্ধ নিহত

#

কুমিল্লায় ৩০০ পরীক্ষার্থীর মধ্যে ফেল ২৪৭, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের প্রতিবাদ

#

আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে কমবে গ্যাস সরবরাহ

#

৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য আমিনুল

Link copied