এইচএসসিতে ফেল, কেরির বড়ি খেয়ে না ফেরার দেশে তরুণী

Bortoman Protidin

১০ দিন আগে শনিবার, এপ্রিল ২৫, ২০২৬


#

ব্রাহ্মণবাড়িয়ায় এইচএসসি পরীক্ষায় ফেল করায় অভিমান করে কেরির বড়ি খেয়ে আত্মহত্যা করেছেন এক শিক্ষার্থী।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ভাদুঘর টিঅ্যান্ডটি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত শিক্ষার্থীর নাম চাঁদনী আক্তার। তিনি সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের চুন্টা গ্রামের মো. ফারুক মিয়ার মেয়ে। ফারুক মিয়া পেশায় রিকশাচালক। নিহতের পরিবার জানায়, চাঁদনী চলতি বছর চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন। আজ এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর দুই বিষয়ে ফেল করার খবর জানতে পেরে বিষয়টি মেনে নিতে পারেননি তিনি। পরে কেরির বড়ি (কীটনাশক) খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চাঁদনীর মামা ‘‘আতিকুল ইসলাম” জানান, ফলাফল প্রকাশের পর ফেল করার বিষয়টি মেনে নিতে না পেরে চাঁদনী কীটনাশক খেয়ে ফেলেন। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) “আজহারুল ইসলাম ”জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরীক্ষায় ভালো করতে না পেরে চাঁদনী আত্মহত্যা করেছেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

আজ মধ্যরাতের পর খালেদা জিয়াকে লন্ডন নেয়া হবে: ডা. জাহিদ

#

যেকোনো নাশকতা প্রতিরোধে বিজিবি প্রস্তুত

#

দেশে এ মুহূর্তে তেলের কোনো সংকট নেই- কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আমিন উর রশীদ

#

কুমিল্লায় পশুর হাটের ইজারাদারদের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা

#

বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

#

সাড়ে ৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

#

আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন : প্রধান উপদেষ্টা

#

নির্বাচন আয়োজনে অযৌক্তিক সময় নষ্ট করবে না অন্তর্বর্তী সরকার : প্রধান উপদেষ্টা

#

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করল সংযুক্ত আরব আমিরাত

#

সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে মঙ্গলবার বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা

Link copied