পিটিয়ে হত্যার পর মরদেহ আগুনে পোড়ানোর ঘটনায় ১২ আসামির তিন দিনের রিমান্ড

Bortoman Protidin

২০ ঘন্টা আগে সোমবার, মার্চ ২৩, ২০২৬


#

ময়মনসিংহের ভালুকায় পোশাক কারখানার শ্রমিক দিপু চন্দ্র দাসকে (২৭) পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১২ আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহাদাত হোসেন এ আদেশ দেন। আদালত পুলিশের পরিদর্শক শেখ মোস্তাছিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন— আশিকুর রহমান (২৫), কাইয়ুম (২৫), মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮), মো. মিরাজ হোসেন আকন (৪৬), মো. আজমল হাসান সগীর (২৬), মো. শাহিন মিয়া (১৯) ও মো. নাজমুল (২১)।

আদালত পুলিশ জানায়, পুলিশ আসামিদের পাঁচ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করলে বিচারক প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ডুবালিয়াপাড়া এলাকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার শ্রমিক দিপু চন্দ্র দাসকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। পরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বিভাজকের একটি গাছে তাকে বিবস্ত্র করে ঝুলিয়ে মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ রাত আড়াইটার দিকে ঘটনাস্থল থেকে অর্ধপোড়া মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

নিহত দিপু চন্দ্র দাস তারাকান্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে। তিনি গত দুই বছর ধরে সংশ্লিষ্ট কারখানায় কর্মরত ছিলেন।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। মামলাটিতে র‌্যাব-১৪ সাতজন এবং পুলিশ আরও তিনজনকে গ্রেপ্তার করে। তদন্তের স্বার্থে আরও জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

৫০০ টাকা বাজিতে খালে ১০০ ডুব, প্রাণ হারালেন এক কৃষক

#

কুমিল্লায় শিক্ষার্থীরা উদ্ধার করলেন বিপুল পরিমাণ ফেনসিডিল

#

পাঁচ লাখে কিনে নিতে চেয়েছিল সার্কাসদল, তিন ফুটের সেই গনি এখন ডাক্তার!

#

প্রধান উপদেষ্টার সঙ্গে তাজউদ্দিন পরিবারের সৌজন্য সাক্ষাৎ

#

৭৬ বছরের রেকর্ড ভেঙেছে তাপপ্রবাহ,সুখবর দিলেন আবহাওয়া অধিদপ্তর

#

পৃথিবীর সুরক্ষায় ‘জিরো কার্বন’ ভিত্তিক জীবনধারার আহ্বান প্রধান উপদেষ্টার

#

কুমিল্লায় অর্ধকোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি উদ্ধার

#

হাইকোর্টে প্রাথমিক শিক্ষকদের ভাতা বাতিলের আদেশ স্থগিত

#

আমার ওপর ভরসা করলে দেশের কোথাও হামলা হবে না : ড. ইউনূস

#

সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

Link copied