তুচ্ছ ঘটনায় মা-বাবা হারা কলেজ ছাত্রের আ-ত্ম-হ-ত্যা

Bortoman Protidin

২৯ দিন আগে সোমবার, অক্টোবর ২৬, ২০২৬


#

ফরিদপুরের আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনায় সুদীপ বিশ্বাস (১৯) নামের এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে বলে জানা গেছে। সুদীপ আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। সে উপজেলাধীন পবনবেগ গ্রামের সন্তোষ বিশ্বাসের ছেলে। বাবা-মা মারা যাওয়ায় তিন বোনের সাথে সে পৌরসভার বাকাইল গ্রামে ভাড়া থাকতো। নিহতের বোন সাথী বিশ্বাস জানান, বুধবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে তার ভাই সুদীপের সাথে আরেক বোন স্বর্ণা বিশ্বাসের ঝগড়া হয়। পরে সে নিজ কক্ষের ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করে।পরিবারের লোকেরা টের পেয়ে সুদীপকে আলফাডাঙ্গা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুদীপ্ত তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আলফাডাঙ্গা থানার উপ-পুলিশ পরিদর্শক আসলাম উদ্দিন লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। জানতে চাইলে আলফাডাঙ্গা থানার উপ-পুলিশ পরিদর্শক আসলাম উদ্দিন বলেন, লাশের সুরতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়েন স্ত্রী-মেয়ে-বোন

#

শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মসজিদের ইমামের যাবজ্জীবন

#

অপরাধী শিক্ষকদের বাঁচাতে সত্য আড়াল করলে মাদ্রাসার চূড়ান্ত ক্ষতি হবে: শায়খ আহমাদুল্লাহ

#

‘মাদরাসায় শারীরিক শাস্তি বা অনুপযুক্ত স্পর্শ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’

#

বাবার বাড়ি থেকে নাস্তা কম দেওয়ায় মারধর, ৯ দিন পর অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

#

স্বামীর ভালোবাসার আলিঙ্গনে পাঁজরের ৫ হাড় ভেঙে হাসপাতালে স্ত্রী

#

চতুর্থ শ্রেণির ছাত্রীর হঠাৎ পেটব্যথা, গর্ভপাতের পর মা জানলেন ধর্ষণের কথা

#

অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ লাপাত্তা শ্বশুরবাড়ির লোকজন

#

বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার à¦