ধর্ষণ চেষ্টাকালে ধর্ষকের পুরুষাঙ্গ কেটে দিলেন নারী

Bortoman Protidin

১৮ দিন আগে সোমবার, এপ্রিল ২০, ২০২৬


#

জয়পুরহাটের ক্ষেতলালে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার সময় ওই নারীর পাল্টা প্রতিরোধে অভিযুক্ত ব্যক্তির বিশেষ অঙ্গ কেটে যাওয়ার ঘটনা ঘটেছে। রোববার (১ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ক্ষেতলাল পৌরসভার মুন্দাইল গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হওয়ার পর পুরো এলাকাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি ও ভুক্তভোগী নারী একই গ্রামের বাসিন্দা। রোববার সন্ধ্যায় ওই গৃহবধূ নিজের ঘরে একা ছিলেন। এ সুযোগে অভিযুক্ত ব্যক্তি জোরপূর্বক তার ঘরে প্রবেশ করেন। হঠাৎ পেছন থেকে ওই নারীকে জড়িয়ে ধরে বিভিন্ন কুপ্রস্তাব দিতে থাকেন তিনি। এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে নিজের সম্ভ্রম রক্ষার্থে ওই নারী হাতের কাছে থাকা ব্লেড দিয়ে আঘাত করলে অভিযুক্ত গুরুতর আহত হন। এতে তার পুরুষাঙ্গ কেটে যায়।

ভুক্তভোগী নারীর স্বামী অভিযোগ করে বলেন, অভিযুক্ত ব্যক্তি এর আগেও বিভিন্ন সময় তাকে উত্ত্যক্ত করতেন। ঘটনার সময় স্ত্রী ঘরে একা ছিলেন। পরিস্থিতি বেগতিক দেখে সম্ভ্রম বাঁচাতে তিনি কৌশলে আত্মরক্ষামূলক এ পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন।

এদিকে ঘটনার পর অভিযুক্ত ব্যক্তির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ধর্ষণচেষ্টার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন। তবে এরপর একাধিকবার চেষ্টা করা হলেও তাকে আর ফোনে পাওয়া যায়নি।

এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, ঘটনাটি পুলিশের নজরে এসেছে এবং বর্তমানে এটি তদন্তাধীন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

আসন্ন নির্বাচনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে আনসার সদস্যদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা

#

জুলাইযোদ্ধা হাসনাত আবদুল্লাহর ওপর সশস্ত্র হামলা

#

রমজানের আগেই এলপিজি সংকট কাটার আশা উপদেষ্টার

#

বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৩

#

আজ থেকে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু

#

রাত ১০টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

#

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক বার্তা হস্তান্তর

#

ওসির প্রত্যাহারের খবর পাওয়া মাত্রই পাওনাদাররা ভিড় জমালো থানায়

#

চেয়ারে বসা নিয়ে বিএনপি-জামায়াতের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত ৩০

#

প্রধান উপদেষ্টাকে কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান

সর্বশেষ

#

দ্বিতীয় স্ত্রীর আগুনে পুড়ল মোটরসাইকেল

#

শাটল ট্রেন সংকট নিরসনে রেলমন্ত্রীর সঙ্গে চবি ছাত্রদলের সাক্ষাৎ

#

কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

#

কুমিল্লায় ওয়াসা গঠনের সম্ভাব্যতা যাচাইয়ে মতবিনিময় সভা

#

কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন

#

মেলায় যাওয়ার কথা বলে বের হওয়া দুই ভাইয়ের লাশ মিললো লেকে

#

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

#

চার অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

#

কুমিল্লায় এজেন্সির বাহিরে ডিজেল বিক্রি ও অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান, ২৫০০ লিটার ডিজেল নিলামে বিক্রি

#

কুমিল্লায় হায়েস গাড়িসহ ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

Link copied