তিন দিন ধরে নিখোঁজ ষষ্ঠ শ্রেণির দুই শিশু

Bortoman Protidin

৪৮ মিনিট আগে বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬


#

লক্ষ্মীপুরের রায়পুরে তিন দিন ধরে দুই স্কুল ও মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। গত রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশে বের হওয়ার পর থেকে তাদের আর কোনো সন্ধান মেলেনি।

গতকাল মঙ্গলবার রাতে নিখোঁজ দুই শিক্ষার্থীর অভিভাবকপ্রবাসী এমরান হোসেন ও ব্যবসায়ী জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজ শিক্ষার্থীরা হলোকেরোয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইয়াকুব আলী হাজী বাড়ির ব্যবসায়ী জাকির হোসেনের ছেলে আরাফাত সায়েম (১৪)। সে রায়পুর এল এম পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

অন্যজন চরপাতা ইউনিয়নের গাজীনগর এলাকার প্রবাসী এমরান হোসেন ও গৃহিণী ফাহিমা আক্তারের একমাত্র ছেলে মো. ইকরামুল হাসান মিনহাজ (১৪)। সে রায়পুর আলিয়া কামিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার সকালে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় সায়েম ও মিনহাজ। কিন্তু দিনশেষে তারা আর ঘরে ফেরেনি। পরবর্তীতে আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান না পেয়ে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।

সন্তানদের দ্রুত সন্ধান পেতে পরিবার ও স্বজনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশ করে সবার সহযোগিতা চেয়েছেন।

নিখোঁজ সায়েমের বাবা জাকির হোসেন ও মিনহাজের বাবা এমরান হোসেন জানান, সব জায়গায় খুঁজেও ছেলেদের না পেয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে রায়পুর থানায় তারা দুটি পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। কেউ তাদের সন্ধান পেলে দ্রুত নিকটস্থ পুলিশ বা পরিবারকে জানানোর জন্য বিনীত অনুরোধ জানান তারা।

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, দুই শিক্ষার্থীর নিখোঁজের ঘটনায় থানায় পৃথক জিডি নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।

নিখোঁজ দুই শিক্ষার্থীকে দ্রুত উদ্ধারে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর চেষ্টা অব্যাহত রয়েছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২৪ মার্চ

#

ঈদযাত্রায় ট্রেনের ৮ এপ্রিলের টিকিট পাওয়া যাবে শুক্রবার

#

আগামী ৩ দিনের আবহাওয়ার পূর্বাভাস

#

বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত দ্রুতই শুরু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

যৌথ বাহিনীর অভিযানে ৭ দিনে ৪২৭ জন গ্রেপ্তার

#

মুরগি চুরির অপবাদ দিয়ে গাছে বেঁধে নারীকে নির্যাতন

#

কুমিল্লায় সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং

#

তিন টাকার বাইসাইকেল, ৮০ বছর ধরে তিন প্রজন্মের সঙ্গী

#

ন্যায়সংগত জলবায়ু অর্থায়নের জন্য উন্নত দেশগুলোর প্রতি আহ্বান পরিবেশ উপদেষ্টার

#

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ২ পক্ষের সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ

সর্বশেষ

#

‘মিস ইউ মা’ লিখে ফেসবুকে পোস্ট, ২৪ ঘণ্টা পর পাহাড়ে মিলল নিখোঁজ শিক্ষার্থী

#

বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল প্রতিবেশী যুবকের

#

তিন দিন ধরে নিখোঁজ ষষ্ঠ শ্রেণির দুই শিশু

#

অন্য যুবকের সঙ্গে সম্পর্ক, ছাত্রীকে কীটনাশক খাইয়ে হত্যা করলেন প্রভাষক

#

ঘুরতে নিয়ে প্রেমিকাকে হত্যার লোমহর্ষক বর্ণনা দিলেন প্রেমিক জিম

#

আজ ২৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক সিঙ্গেল দিবস

#

আমার দুধের শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না : অপ্রতীমের মা

#

একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, খরচ জোগাতে হিমশিম খাচ্ছে পরিবার

#

নাসীরুদ্দীন পাটওয়ারীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি রাশেদ খাঁনের

#

মা ও ৮ মাসের ভাতিজিকে হত্যা নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

Link copied