ট্রেনের নিচে পড়ে মা-ছেলে নিহত

Bortoman Protidin

১ দিন আগে সোমবার, মার্চ ৩০, ২০২৬


#

বগুড়ার সোনাতলা উপজেলায় ট্রেনের ধাক্কায় এক নারী ও তার শিশুপুত্রের মৃত্যু হয়েছে। রোববার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সোনাতলা পৌর এলাকার ছয়ঘরিয়া পাড়ায় রেললাইনের ওপর এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দোয়াইল এলাকার বাসিন্দা রনি বেগম (৩০) এবং তার আট বছর বয়সী ছেলে আরাফাত। সোনাতলা থানার উপপরিদর্শক শরিফুল ইসলাম জানান, সকালে ওই নারী তার সন্তানকে সঙ্গে নিয়ে রেললাইন ধরে সোনাতলার দিকে যাচ্ছিলেন। এ সময় রেলপথে তাদের অবস্থান লক্ষ্য করে স্থানীয় এক ব্যক্তি সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তা সফল না হওয়ায় সান্তাহার থেকে লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনটি এসে তাদের দুজনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয় এবং ওই ব্যক্তি আহত হন। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

কুমিল্লার চৌদ্দগ্রামে গোসল করতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

#

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী দিলারা হাফিজের জানাজা আগামীকাল

#

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন সেনাবাহিনী প্রধান

#

জনরোষের মুখে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম, হেফাজতে নিল পুলিশ

#

নির্ধারিত সময়ের আগেই সংসদ অধিবেশনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

#

কুমিল্লা সিটি কর্পোরেশনে ই-জিপি দরপত্রের লটারি উদ্বোধন

#

সৌদিতে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস

#

চার মাস পেট্রল রপ্তানি বন্ধ রাখতে যাচ্ছে রাশিয়া

#

সংসদে অজুর পানি না পেয়ে ব্যারিস্টার আরমানের ক্ষোভ প্রকাশ

#

পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

Link copied