ট্রাক্টর--মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

Bortoman Protidin

১ দিন আগে বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬


#

দিনাজপুরের বীরগঞ্জে বুধবার সকাল সাড়ে ৯টায় ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। ঘটনা ঘটে উপজেলার বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কের সুজালপুর ইউনিয়নের কোমরপুর বটতলা মোড় সংলগ্ন এলাকায়।

নিহতরা হলেন ভোগনগর ইউনিয়নের রুহিলা গ্রামের তারিনী বর্মন (৪০) ও স্ত্রী ইতি বর্মন (৩৫)। স্থানীয়রা জানিয়েছেন, সকালে স্বামী-স্ত্রী মোটরসাইকেলে উপজেলা সদরে যাচ্ছিলেন। পথে বিপরীতমুখী ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তারিনী বর্মন মারা যান। গুরুতর আহত ইতি বর্মন প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা জানিয়েছেন, ইতি বর্মনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

আগামী জানুয়ারি মাসে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

বন্যার ধ্বংসস্তূপ সরাতে হাতির সাহায্য নেওয়া হলো

#

বাণিজ্য ও বিমান খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাজ্যের আলোচনা

#

কুমিল্লায় ৪০ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

#

রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী

#

পাবর্ত্য চট্টগ্রামে দুর্গম পাহাড়ি সেনা ক্যাম্প পরিদর্শন করেন সেনাবাহিনী প্রধান

#

গণভোটে ‘হ্যাঁ’ বলেই স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান নেবে জনগণ: শফিকুল আলম

#

ধানের শীষ বিজয়ী হলে ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে জনগণের দিন: তারেক রহমান

#

ওসমান হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য চাইলো পুলিশ

#

আজ ২৫ ডিসেম্বর, শুভ বড়দিন

সর্বশেষ

Link copied