ছোবল খেয়ে জীবিত রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

Bortoman Protidin

১৮ দিন আগে শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬


#

রাজবাড়ীর পাংশার শাহামীরপুরে পদ্মা নদীর চরে ধানক্ষেতে কাজ করতে গিয়ে রাসেলস ভাইপারের কামড়ে আহত হয়েছেন হেলাল বিশ্বাস নামের এক কৃষক। কামড় দেওয়া সেই জীবন্ত সাপটিকেই সঙ্গে নিয়ে হাসপাতালে পৌঁছান তিনি ও সঙ্গে থাকা কৃষকরা।

গতকাল শুক্রবার ( ২৯ নভেম্বর ) সকালে ধানের ক্ষেতে কাজ করার সময় হেলালকে রাসেলস ভাইপার সাপ কামড় দেয়। সঙ্গে থাকা অন্য কৃষকদের সহায়তায় সাপটিকে আটক করে দ্রুত তাঁকে পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সাপে কাটা কৃষকের চাচাতো ভাই বাদশা বিশ্বাস বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত সেখানে গিয়ে হেলালকে উদ্ধার করি। সাপটিও সঙ্গে নিয়ে হাসপাতালে আসি, যাতে চিকিৎসকরা সঠিকভাবে শনাক্ত করতে পারেন। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।

পাংশা উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. এবাদত হোসেন বলেন, রাসেলস ভাইপারের কামড়ে আহত কৃষক এখন আশঙ্কামুক্ত।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

কুমিল্লায় এজেন্সির বাহিরে ডিজেল বিক্রি ও অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান, ২৫০০ লিটার ডিজেল নিলামে বিক্রি

#

কুমিল্লায় হায়েস গাড়িসহ ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

#

কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট

#

জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান

#

গণভোটের জনরায় বাস্তবায়নের দাবি প্যারিস এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের

#

এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনা, চালকসহ আহত ৫ জন

#

বাস্তবে যেন ‘ছুটির ঘণ্টা’ সিনেমা, স্কুলের বাথরুমে আটকে ছিল শিশু

#

দেশের যে ৪ বিভাগে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

#

কুমিল্লায় বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত

#

কুমিল্লায় চাল বোঝাই ট্রাক খাদে উল্টে ৭ জন নিহত

Link copied