চুয়াডাঙ্গার দর্শনা চিনি কলে আঁখ মাড়াই শুরু

Bortoman Protidin

১৫ দিন আগে মঙ্গলবার, জুন ৩০, ২০২৬


#
 দর্শনা চিনিকলের ২০২৩-২৪ আখ মাড়াই শুরু হচ্ছে আজ। এই মাড়াই মৌসুম উদ্বোধনের জন্য আজ শুক্রবার  কেরুজ কেইন ক্যারিয়ার চত্বরে আলোচনাসভা ও দোয়ার মধ্য দিয়ে ২০২৩-২৪ মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।  ইতিমধ্যেই দেশের সবচেয়ে বড় চিনিকল চুয়াডাঙ্গার দর্শনা কেরু এন্ড কোম্পানির সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ বছর মাড়াই মৌসুম সফল করতে সকল প্রস্তুতি ও ধোয়া মোছার কাজ সম্পন্ন করেছে চিনিকল কর্তৃপক্ষ। ২০২৩-২৪ চলতি মৌসুমে কেরু এন্ড কোম্পানীর নিজস্ব জমিতে আখ আছে ১১শ ৫৩ একর এবং সাধারন চাষীদের রয়েছে ২ হাজার ৬শ ৪৯ একর।
২০২৩-২৪ অর্থ বছরে ৫০-৫৫ মাড়াই কার্য দিবসে ৬৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৪ হাজার মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। যা শতকরা ৬.২০ ভাগ চিনি আহরনের হিসাব নির্ধারন হয়েছে।
একমাত্র গুরুত্বপূর্ণ অর্থনৈতিক চালিকাশক্তি চুয়াডাঙ্গার দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি একটি ভারী শিল্প প্রতিষ্ঠান। প্রতিষ্ঠাকাল ১৯৩৮ সাল, আর এটি বাংলাদেশের বৃহত্তম চিনিকল। তবে উপজাত হিসেবে এই কারখানা থেকে মদ, ভিনেগার, হ্যান্ড স্যানিটাইজার জৈব সার, চিটাগুড় সহ বিভিন্ন পণ্য উৎপাদিত হয়ে থাকে। এ প্রতিষ্ঠানটি চিনি উৎপাদন কারখানা, ডিষ্টিলারী, জৈব সার কারখানা ও বানিজ্যিক খামারের সমন্বয়ে গঠিত বৃহৎ এ শিল্প কমপ্লেক্সের চিনি কারখানাটি দীর্ঘদিন ধরে অব্যাহতভাবে লোকসান গুনে আসছে। তবে সম্প্রতি প্রতিষ্ঠানটি সর্বোচ্চ পণ্য বিক্রির রেকর্ড করেছে।
এদিকে চিনিকলের আধুনিকায়নের ফলে পণ্য উৎপাদনে ভালো একটা ভূমিকা রাখবে বলেও আশাবাদী কর্তৃপক্ষ। ৬১ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়েই এ মৌসুমের যাত্রা শুরু করলেও এবারের মূল লক্ষ্য মুনাফা অর্জন নয়, লোকসান কমানোর জন্য নেওয়া হয়েছে নানা মুখি পদক্ষেপ। লোকসান কমানোর জন্য দর্শনা কেরু এন্ড কোম্পানীর ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারেফ হোসেন লোকসান কমানোর অন্যতম কারন দেখছেন হারভেষ্টার মেশিন। এ বছরে কেরু এ্যান্ড কোম্পানিতে নতুন হারভেষ্টার মেশিন দেওয়ায় কিছুটা লোকসান কমতে পারে বলে মনে করছে কর্তৃপক্ষ। এবার কেরুর নিজস্ব খামারের জমিতে নিজস্ব হারভেষ্টার মেশিনে আখ কাটলে আর্থিক ভাবে অনেকটাই সাশ্রয়ী হবে।
আজ এ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান গ্রেড (১) শেখ শোয়েবুল আলম এনডিসি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা, জেলা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান (পিপিএম-সেবা)।
তবে প্রতিবারের মতো এবারো সর্বোচ্চ আখচাষী সেরা ফলনকারী কৃষককে কেরু এন্ড কোম্পানির পক্ষ থেকে সম্মাননা দেওয়া হবে।
global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ভিসা সেন্টার দিল্লি থেকে ঢাকায় আনার অনুরোধ প্রধান উপদেষ্টার

#

কোটা আন্দোলনে আহতদের চিকিৎসার সব খরচ দেবে সরকার

#

১১৫ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের ৬ লাখ ২১ হাজার টাকা জরিমানা

#

নতুন আইজিপি বাহারুল ও ডিএমপি কমিশনার সাজ্জাত

#

দুই দশকের মধ্যে নতুন বছরেও কক্সবাজারে পর্যটক সর্বনিম্ন

#

ঈদে নৌদুর্ঘটনা বন্ধে ৭ দিন বাল্কহেড নিষিদ্ধের দাবি

#

এখন প্রধান চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

দুর্নীতিকে কোনো অবস্থাতেই সহ্য করা হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

#

বাংলাদেশ সংস্কারে সাড়ে ৩ বিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

#

প্রবীণ সাংবাদিক এরশাদ মজুমদারের মৃ'ত্যুতে তথ্য উপদেষ্টার শোক

সর্বশেষ

#

তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের

#

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

#

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

#

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর

#

প্রধানমন্ত্রীর চীন সফর: বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় নতুন সম্ভাবনা

#

আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়, এটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী

#

ফ্যামিলি কার্ডের তৃতীয় ধাপের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

#

৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন করল একনেক

#

একনেকে ২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

#

অনার্স থেকে বাংলা, ইতিহাস, দশর্ন বাতিলের তথ্য ভিত্তিহীন: শিক্ষামন্ত্রী

Link copied