চলন্ত অটোরিকশার উপর গাছ ভেঙে পড়ে চালকের মৃত্যু

Bortoman Protidin

৬ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬


#

রংপুরের পীরগঞ্জ উপজেলায় চলন্ত অটোরিকশার ওপর রাস্তার পাশের একটি ইউক্যালিপটাসগাছ ভেঙে পড়ে চালক মারা গেছেন। এ ঘটনায় অটোরিকশার এক নারী যাত্রী আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খালাশপীর–কাচদহ সেতু সড়কের টিওরমারী ব্রিজ-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভোটারপাড়া গ্রামের বাসিন্দা আবদুর গফুর মিয়া (৫৫)। আহত নারী যাত্রীকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাচদহ সেতু এলাকা থেকে খালাশপীরের দিকে যাত্রী নিয়ে যাচ্ছিলেন অটোরিকশাচালক আবদুর গফুর মিয়া। পথে টিওরমারী সেতু–সংলগ্ন এলাকায় পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ইউক্যালিপটাসগাছ হঠাৎ ভেঙে অটোরিকশার সামনের অংশের ওপর আছড়ে পড়ে। এতে গাছের আঘাত ও অটোরিকশার ভাঙা কাচের আঘাতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। এ সময় অটোরিকশায় থাকা এক নারী যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত যাত্রীকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। খবর পেয়ে পীরগঞ্জ থানা–পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন এবং সড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার নাজমুল সরকার জানান, নিহত চালকের মরদেহ পীরগঞ্জ থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজমুল হক বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বিদ্যালয়ে ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল

#

সকল ধর্মের মানুষ শান্তি ও সৌহার্দ্যের মধ্যে বসবাস করে আসছে : গণশিক্ষা উপদেষ্টা

#

বৃহস্পতিবার জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের প্রজ্ঞাপন জারি

#

কুমিল্লায় আজানরত অবস্থায় ইমামের মৃত্যু

#

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

#

‘আমার বউকে ও নিয়ে পালিয়েছে, তাই ওর স্ত্রী আমার’

#

বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে: স্বাস্থ্যমন্ত্রী

#

রাজধানী ঢাকা অঞ্চলের আইনশৃঙ্খলা নিয়ে ইসির বৈঠক শুরু

#

কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী

#

অনলাইন ব্যবসার আড়ালে এআই দিয়ে অশ্লীল ছবি বানিয়ে ব্ল্যাকমেইল

সর্বশেষ

#

ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির চাপায় ৬ শিক্ষার্থী আহত

#

এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী

#

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাশ ফার্স্ট পাওয়া রমার ঠাঁই এখন বৃদ্ধাশ্রমে

#

নিজেই নিজেকে চার্জ দিয়ে আলোচনায় রোবট

#

কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন

#

কুমিল্লায় স্কুলে যাওয়ার কথা বলে বেরিয়ে ৯ দিন ধরে নিখোঁজ দশম শ্রেণির ছাত্র

#

প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী

#

৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে পবিত্র মাহে রমজান

#

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

#

মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় সৌদি প্রবাসী নিহত

Link copied