অসহায় বয়স্ক শারীরিক প্রতিবন্ধীর কর্মসংস্থান করে দিলেন সমাজ সেবক

Bortoman Protidin

২৭ দিন আগে বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৬, ২০২৬


#

মুকুল বসু, ফরিদপুর প্রতিনিধি : 


ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বর্ণিরচর গ্রামের বাসিন্দা মো. নূরুল ইসলাম আকু (৬৫) একজন শারীরিক প্রতিবন্ধী। বেশ কয়েক বছর আগেই প্যারালাইজড হয়ে পা দুটি অচল হয়ে গেছে। বয়সের ভারে ততটা ভেঙে না পড়লেও পা দুটি অচল হওয়ায় কোনো কাজ করতে পারতেন না। আর এজন্য সচ্ছল মানুষের কাছে প্রায়ই হাত পাততে হতো। 


অবশেষে এক সমাজ সেবকের প্রসারিত সাহায্যের হাত ধরে প্রতিবন্ধী আকু ইসলামের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। 


আকু ইসলামের এক ছেলে ও এক মেয়ে। মেয়েটিও প্রতিবন্ধী। ছেলে কৃষিকাজ করে। তবে সে তার স্ত্রী, সন্তান নিয়ে পৃথক। স্ত্রী আর প্রতিবন্ধী মেয়েটাকে নিয়ে শারীরিক প্রতিবন্ধী নূরুল ইসলাম আকুর সংসার। এতদিন শারীরিক প্রতিবন্ধীকতার কারণে তিনি কোনো কাজ করতে পারতেন না। নিজেও এক স্থান থেকে অন্যত্র চলাচল করতেন ইঞ্জিনচালিত হুইল চেয়ারে। হুইল চেয়ারটি বেশ কয়েক বছর আগেই সুমন রাফি নামের এক যুবক চলাচলের সুবিধার জন্য তৈরি করে দিয়েছিলেন। 


সম্প্রতি সেই সুমন রাফিই ইঞ্জিনচালিত হুইল চেয়ারটিকে ব্যাটারি চালিত অটোভ্যানে রূপান্তর করে দিয়েছেন। যাতে যাত্রী টেনে জীবিকা নির্বাহ করতে পারেন। অটোভ্যানটি তিনি মহম্মদপুর-বোয়ালমারী সড়কে চালাবেন। 


প্রতিবন্ধী নূরুল ইসলাম আকু বলেন, এতদিন অনিচ্ছা সত্ত্বেও মানুষের কাছে হাত পাততে হতো। একটা অটোভ্যানের ব্যবস্থা হয়েছে। এখন আর কারো কাছে হাত পাতুম না। 


এ ব্যাপারে সুমন রাফি বলেন, নূরুল ইসলাম একজন শারীরিক প্রতিবন্ধী। প্রায়ই তাকে আর্থিক সহায়তা করতে হতো। তাই তার ব্যবহৃত হুইল চেয়ারটি অটোভ্যানে রূপান্তর করে দিলাম। এতে যাত্রী টেনে তিনি জীবিকা নির্বাহ করতে পারবেন। সম্মানজনকভাবে উপার্জন করতে পারবেন। বছরখানেক এই অটোভ্যানটি চালাক। এরপরে তাকে একটি চায়ের দোকান করে দেব। 


এ বিষয়ে ময়না ইউনিয়নের বাসিন্দা শিক্ষক বেলায়েত বারী বলেন, প্রতিবন্ধীদের প্রতি আমাদের সমাজের সচ্ছল লোকদের অনেক দায়িত্ব রয়েছে। একজন প্রতিবন্ধীর প্রতি সুমন রাফির এ ধরনের মানবিক কাজ খুবই প্রশংসনীয়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

আলোচিত সাবেক কাউন্সিলর ‘টাক মিলন’ গ্রেপ্তার

#

শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

#

আজ শেষ হচ্ছে মনোনয়নপত্র বাছাই, আপিল দায়েরে ইসির সাত নির্দেশনা

#

যুবকের চড়, অভিমানে তরুণীর লঞ্চ থেকে ঝাঁপ

#

আমাকে ‘বেয়াদপ’ বলে দাগিয়ে দিলেও, বাকি জীবনটা বেয়াদপি করেই কাটাতে চাই: পরীমণি

#

নতুন দলের দায়িত্ব নিয়ে সপ্তাহের শেষে চূড়ান্ত সিদ্ধান্ত : নাহিদ ইসলাম

#

তাসকিনকে সহ-অধিনায়ক করে টাইগারদের বিশ্বকাপ দল ঘোষণা

#

বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত

#

২৮ কেজি গাঁজা’সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

#

কুড়িগ্রামের অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন শেষে ভুটানের পথে রাজা জিগমে

সর্বশেষ

#

ববিতার হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

#

কুমিল্লা বুড়িচং নিমসার কাঁচাবাজারে সড়ক উপর ওপেন চাঁদাবাজি অভিযোগ ১১ জনকে গ্রেফতার করেছে কুমিল্লা ডিবি ও থানা পুলিশ

#

বাসার সামনে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

#

২৪ ঘণ্টার ব্যবধানে দেবর-ভাবির আত্মহত্যা, এলাকাজুড়ে চাঞ্চল্য

#

ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

#

কাগজ দেখতে চাওয়ায় ট্রাকচালকের হামলায় পুলিশ কর্মকর্তা আহত

#

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মার্কিন কংগ্রেস সদস্যের অভিনন্দন

#

কুমিল্লা শিক্ষাবোর্ডে জুনিয়র বৃত্তি পেয়েছে ৫ হাজার ২৭০ জন শিক্ষার্থী

#

প্রেমের টানে শ্রীলঙ্কান তরুণী ফেনীতে, ইসলাম গ্রহণ করে বিয়ে

#

বাংলাদেশের ডিম-মুরগিতে নিষেধাজ্ঞা দিলো সৌদি

Link copied