অবৈধ পথে ভারতে পাচার হওয়া ৪২ বাংলাদেশীকে হস্তান্তর

Bortoman Protidin

২২ দিন আগে রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬


#

বেনাপোল প্রতিনিধি :

অবৈধ পথে ভারতে পাচার হওয়া ৪২ জন বাংলাদেশিকে স্বদেশ প্রত্যাবাসন প্রক্রিয়ার মাধ্যমে নিজ দেশে ফেরত পাঠিয়েছে ভারত সরকার। পাচার হওয়া ৪০জন নারী ২টি শিশু রয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) বিকালে কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষে ভারতের পেট্টাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

পাচারের শিকার নারীরা জানান, ভালো কাজের প্রলোভনে দালানের খপ্পরে পড়ে সীমান্ত পথে তারা ভারতে পাড়ি জমায়। পরে দালালরা তাদেরকে সেখানে ফেলে পালিয়ে আসে। ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে জেল হাজতে পাঠায়। সেখানে পাচার হওয়া ৪২ বাংলাদেশী বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে ভারত- বাংলাদেশ দুদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে স্বদেশ প্রত্যাবাসন প্রক্রিয়ায় তাদের ফেরত আনা হয়।

জাস্টিস অ্যান্ড কেয়ার, মহিলা আইনজীবী সমিতি যশোর রাইটস্ এর মাধ্যমে তাদেরকে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান জানান, কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে পোর্টথানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তারা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন। #

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

#

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী

#

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

#

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

#

ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

#

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আগামী ২০ আগস্ট, ২০২৬ অনুষ্ঠিত হবে

Link copied